সোমবার , ২৪ জুন ২০২৪ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের বিদায় ও বরণ / ভালো কাজ করলে সর্বক্ষেত্রে স্বীকৃতি পাওয়া যায়-সামশুদ্দোহা চৌধুরী

কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের বিদায় ও বরন অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশু দ্দোহা চৌধুরী বলেছেন, ভালো কাজ করলে সর্বক্ষেত্রে স্বীকৃতি যেমন পাওয়া যায় তেমনি সাধারন জনগনও এসব কর্মকর্তাদের আজীবন মনে রাখে। যে সকল সরকারী কর্মকর্তা নিজের কর্মস্থলের জনসাধারনকে আন্তরিত ভাবে গ্রহন করতে পারে তারা অবশ্যই সফলতার মূখ দেখবেই। সরকারী সেবা সমূহ থেকে সাধারন জনগন যাতে বঞ্চিত না হয় সেেিদক সকলকে সতর্ক থাকতে হবে। তিনি সরকারী কর্মকর্তাদের জনগণের শাসক না হয়ে সেবক হয়ে সাধারণ মানুষের পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন

সোমবার (২৪জুন) দুপুরে কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার হ্যাপী দাশের বরন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

কাউখালী উপজেলা বিদায়ী নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী কাউখালী উপজেলায় তার কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে সভায় বলেছেন, বিভিন্ন সম্প্রদায়ের বসবাস কাউখালী উপজেলায় হলেও সকলে অত্যন্ত আন্তরিকভাবে সহায়তা করে গেছেন। তিনি বলেছেন, সরকারী দায়িত্ব পালনের পাশাপাশি নিজের মধ্যে সামাজিক দায়িত্ববোধ সৃষ্টি হলে এলাকার জনগন উপকৃত হবে। তিনি সকল সম্প্রদায়ের যেন সমউন্নয়ন সম্ভব হয় সেদিকে খেয়াল রেখে দায়িত্ব পালন করার জন্য নবাগত নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষন করেন।

ঘাগড়া ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠিত বিদায় ও বরন অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিদায়ী নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, নবাগত উপজেলা নির্বাহী অফিসার হ্যাপী দাশ, সহকারী কমিশনার (ভুমি) মাসুমা আক্তার কণা, কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম চৌধুরী, কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হ্লাথোয়াই মারমা,নিংবাইউ মারমা, কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজিব চন্দ্র কর, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা, বিআরডিবির চেয়ারম্যান মো: বেলাল উদ্দিন প্রমুখ।

বিদায় ও বরন অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান,সাংবাদিক, হেম্যান, কার্বারী, ধর্মীয় নেতা, স্কুল কলেজের শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য কাউখালী উপজেলা বিদায়ী নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন। এছাড়া গোপালগঞ্জ জেলার হ্যাপী দাশ সহকারী কমিশনার থেকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সদ্য পদোন্নতি পেয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ে স্থায়ী শান্তি ও সহাবস্থান প্রতিষ্ঠায় শেখ হাসিনাই আন্তরিক-কুজেন্দ্র লাল ত্রিপুরা

পার্বত্য অঞ্চল দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে -অংসুই প্রু চৌধুরী

কক্সবাজারে নবনিযুক্ত অফিসার ইনচার্জবৃন্দের সাথে মতবিনিময় সভা

ভুষণছড়া গণ হত্যায় জড়িতদের বিচারের দাবীতে নাগরিক পরিষদের মানববন্ধন

দীঘিনালায় ৭ বিজিবির মেডিকেল ক্যাম্পিং

বাঙ্গালহালিয়া ইউনিয়নের মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

কাপ্তাই মৎস্য বিভাগের উদ্যোগে স্টেকহোল্ডার ক্যাম্পেইন কর্মশালা

পদোন্নতি পরীক্ষায় দেশ সেরা রাঙামাটির এটিএসআই রাহাত

চরম প্রতিকূলতার মাঝে পাহাড়ে উন্নয়ন হচ্ছে-দীপংকর তালুকদার

কাপ্তাইয়ে ছাদ হতে পড়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

error: Content is protected !!
%d bloggers like this: