রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে দেশীয় মদ তৈরির অবৈধ কারখানায় বিজিবির অভিযান, বিপুল সরঞ্জাম জব্দ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ৬, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে দেশীয় মদ তৈরির একটি অবৈধ কারখানার সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কারখানা থেকে তৈরি মদ, মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম ও বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীনস্থ কুকিমারাপাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ বৈরাগী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্। অভিযানটি নায়েব সুবেদার মোহাম্মদ ইব্রাহিমের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

বিজিবি জানায়, অভিযানের সময় এলাকায় দেশীয়ভাবে মদ উৎপাদনের একটি অবৈধ কারখানা পাওয়া যায়। তবে কারখানাটিতে কোনো মালিককে পাওয়া যায়নি। সেখান থেকে ৩টি জেনারেটর, ১২টি প্লাস্টিকের ড্রাম, ১৫০টি সিলভারের হাঁড়ি, রাসায়নিক উপকরণভর্তি ৩টি বোয়াম এবং ৩০ লিটার তৈরি মদ জব্দ করা হয়।

এছাড়া প্রায় ১ হাজার ৫০০ লিটার মদ তৈরির জন্য সংরক্ষণ করা কাঁচামালও জব্দ করা হয়েছে। জব্দ করা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জামের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৯১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

জব্দ করা মদ ও মদ তৈরির সরঞ্জাম পুলিশ কর্তৃক ধ্বংস এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস নোটে জানানো হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চিটাগাং ফিজিক্যাল কলেজ কমিটির নবনির্বাচিত সভাপতি সাংবাদিক আবু মোশারফ রাসেল

বাঘাইছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডে আইন শৃঙখলা বিষয়ক সভা অনুষ্ঠিত

দীর্ঘ ৮মাস পর রাঙামাটি নৌপথে লঞ্চ চলাচল শুরু

কাপ্তাইয়ে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভীড় 

রাঙামাটি বিচার বিভাগের আয়োজনে জাতীয় শোক দিবস পালন

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে হেডম্যান ও কারবারিদের নিয়ে ওরিয়েন্টশন প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজস্থলীতে মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই প্রতিষ্ঠানে জরিমানা

রাঙামাটিতে ২ মোবাইল দোকানে ভয়াবহ চুরি

কাপ্তাই পুজা মন্ডপ পরিদর্শনে উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা

বাঘাইছড়িতে ট্রাক দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেল চালক সহ হেলপার

error: Content is protected !!
%d bloggers like this: