মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামু ট্র্যাজেডির ১৪ বছর: ন্যায়বিচার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে রামু সীমাবিহারে এনসিপি নেতৃবৃন্দ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক।
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ

কক্সবাজারের রামু ট্র্যাজেডির দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও এখনও সুবিচারের অপেক্ষায় রয়েছে রামুর বৌদ্ধ সম্প্রদায়। ২০১২ সালের এই দিনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ড ও হামলায় ধ্বংস হয়েছিল রামুর ইতিহাস-ঐতিহ্যের বহু নিদর্শন, ক্ষুণ্ণ হয়েছিল দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি।

ঐতিহাসিক এই ক্ষতকে স্মরণ করে এবং ক্ষতিগ্রস্ত বৌদ্ধ সম্প্রদায়ের খোঁজখবর নিতে আজ (২৯ সেপ্টেম্বর) রামু সীমাবিহারের শ্রদ্ধেয় ভান্তে শীলুপ্রিয় মহাথেরোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কক্সবাজার জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন বলেন, “জাতীয় নাগরিক পার্টি কোনো ধরনের প্রতিহিংসার রাজনীতি বা হয়রানি সমর্থন করে না। আমরা সম্প্রীতির এই বাংলাদেশে সকল ধর্ম, বর্ণ ও প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করছি। রামু সীমাবিহার কেবল কোনো একটি নির্দিষ্ট ধর্মীয় উপাসনালয় নয়, এটি মানব সভ্যতার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ এবং একটি অনন্য ‘স্কুল অফ থট’ (School of Thought)। এর সুরক্ষা ও মর্যাদা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।”

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ ২০১২ সালের সেই বর্বরোচিত ঘটনার প্রতি গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং বৌদ্ধ সম্প্রদায়ের জন্য দীর্ঘ প্রতীক্ষিত ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে পাশে থাকার জোরালো অঙ্গীকার ব্যক্ত করেন।

উক্ত সাক্ষাৎ ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কক্সবাজার জেলার সদস্য সচিব ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক রায়হান কাশেম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন সাইদ, কক্সবাজার জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক আসিফ বাপ্পি, সদস্য সচিব যায়েদ বিন আমান।

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রতিহিংসা নয়, বরং রামুর চিরায়ত সম্প্রীতি, সহাবস্থান ও ন্যায়বিচারের প্রত্যাশাই হোক আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার মূল অঙ্গীকার।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীর বাহাদুরের সাথে সাক্ষাৎ করলেন বীর কুমার

পার্বত্য চুক্তির ২৬ বছরে অবকাঠামো উন্নয়ন হলেও শাসনতান্ত্রিক অংশীদারিত্ব নিশ্চিত হয়নি

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে রাজস্থলীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

রোয়াংছড়িতে গরীব ও অসহায়দের মাঝে সহযোগিতা প্রদান

কাপ্তাইয়ে কেমিস্ট সমিতির সম্মেলন অনুষ্ঠিত

কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ -এর উদ্বোধন

নানিয়ারচরে ইউপিডিএফ গণতান্ত্রিকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জুরাছড়ির মালবাহী বোটে দুর্বৃত্তের আগুন

বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে চাউল বিতরণ

খাগড়াছড়ির শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম 

error: Content is protected !!
%d bloggers like this: