শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে বাগীশিক বৈলতলী ইউনিয়ন সংসদের ত্রিবার্ষিক সম্মেলন ও অভিষেক সম্পন্ন

প্রতিবেদক
মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম।
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ণ

সনাতনী সমাজে একাত্মতা সৃষ্টি এবং বিবাদ ও হানাহানি বন্ধে গীতা শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক শিক্ষক শ্রী রূপক কান্তি ঘোষ। তিনি বলেন, একমাত্র গীতা ও নৈতিক শিক্ষাই পারে বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করে সমাজে নীতি-নৈতিকতা ফিরিয়ে আনতে। তাই এই কার্যক্রমে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে বৈলতলী পশ্চিম জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত বাগীশিক বৈলতলী ইউনিয়ন সংসদের ত্রিবার্ষিক সম্মেলন ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট সাগর কান্তি নাথের সভাপতিত্বে এবং শিক্ষক শ্রী বিশ্বজিত চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন বাগীশিক চন্দনাইশ উপজেলা সংসদের সহ-সভাপতি শ্রী কাজল দাশ। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চন্দনাইশ উপজেলা সংসদের সভাপতি শ্রী রনজিত দেব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সংসদের সাধারণ সম্পাদক শ্রী দেবাশীষ ধর।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাগীশিক চন্দনাইশ উপজেলা সংসদের সহ সাধারণ সম্পাদক শ্রী সুজন চৌধুরী, অর্থ সম্পাদক শ্রী মিটন দাশ গুপ্ত, সাংগঠনিক সম্পাদক শ্রী সুব্রত কুমার নাথ, সহ-অর্থ সম্পাদক শিক্ষক শ্রী অপু কুমার দেব, দপ্তর সম্পাদক শ্রী আপন দাশ, কার্যনির্বাহী সদস্য শ্রী সুমন নাথ, সমাজসেবক ও অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী সুজিত নাথ প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট শ্রী সাগর কান্তি নাথ-কে সভাপতি এবং শ্রী ইমন দাশ-কে সাধারণ সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। পরে নবগঠিত কমিটির সদস্যদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় বক্তারা সনাতনী যুবসম্প্রদায়কে বাগীশিকের পতাকতলে সামিল হয়ে একটি ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল সমাজ গঠনে জোরালো ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: