রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সঙ্গে বিলাইছড়ি উপজেলা জাসাসের সৌজন্য সাক্ষাৎ  

প্রতিবেদক
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি, রাঙামাটি
সেপ্টেম্বর ২০, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিলাইছড়ি উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নেতৃবৃন্দ।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের নিজ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মার্মা ও তিমথী খ্যং, বিলাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক পঠন চাকমা।

এছাড়া বিলাইছড়ি উপজেলা জাসাসের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সহ-সভাপতি অ্যালান চাকমা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, সাংগঠনিক সম্পাদক অংচা মারমাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বিলাইছড়ি উপজেলা জাসাসসহ বিএনপির কার্যক্রম আরও সক্রিয় করার পাশাপাশি সবসময় জনগণের পাশে থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে উপজেলার জনগণের প্রতি দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়েও আলোচনা করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: