সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‎রাঙামাটির পর্যটন উন্নয়নে টোয়ারের সঙ্গে কাজ করতে চায় জেলা পরিষদ ‎

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও পর্যটনবিষয়ক সদস্য শাশ্বত চাকমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে পর্যটন উদ্যোক্তাদের সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব রাঙামাটি (টোয়ার)।

‎সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা পরিষদ কার্যালয়ে টোয়ারের প্রতিনিধি দল এ সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাঙামাটি পার্বত্য জেলার পর্যটনের বিভিন্ন খাত নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রাঙামাটির পর্যটনকে আরও সমৃদ্ধ ও টেকসই ব্যবস্থাপনার আওতায় উন্নীত করার বিষয়েও আলোচনা হয়।

‎সাক্ষাতে জেলা পরিষদের চেয়ারম্যান ও পর্যটনবিষয়ক সদস্য টোয়ারের সার্বিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে টোয়ারকে সঙ্গে নিয়ে রাঙামাটির পর্যটন খাতের উন্নয়নে কাজ করার আগ্রহের কথা জানান তারা।

‎এ সময় টোয়ারের সভাপতি মোহাম্মদ বাদশা ফয়সাল, সিনিয়র সহসভাপতি কিল্লল চাকমাসহ সংগঠনের প্রশিক্ষিত ট্যুর গাইডরা উপস্থিত ছিলেন। পরে টোয়ারের পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যান ও পর্যটনবিষয়ক সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক সম্মাননা প্রদান করা হয়।

‎রাঙামাটির পর্যটন উদ্যোক্তাদের সমন্বয়ে ২০২৪ সালের ২৩ জুন Tour Operators Association Rangamati (TOAR) আত্মপ্রকাশ করে। এরপর থেকে সংগঠনটি রাঙামাটি জেলার পর্যটন শিল্পের বিকাশে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

মহালছড়িতে ইউএনও’র উদ্যোগে পাহাড়ি জনপদে নিরাপদ পানির ব্যবস্থা

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

কাপ্তাইয়ে টিসিবি ডিলারকে মেরে রক্তাত্ব

নারীরা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে-অংসুই প্রু চৌধুরী

প্রাণচাঞ্চল্য ফিরেছে কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে : বড় মাছের দেখা নাই, ছোট মাছের সংখ্যা বেশী

রাইখালিতে শেখ রাসেল মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাঘাইছড়িতে বিআরডিবি’র ৩দিন ব্যাপী উন্নয়ন প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত

কাউখালীতে ব্যবসায়ীর দ্বি-খন্ডিত মরদেহ উদ্ধার, গ্রেফতার-৩

নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের সাংবাদিকরা

error: Content is protected !!
%d bloggers like this: