বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে নবীন বরণ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে নবীন বরণ করেছে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের হাতে কলম তুলে দেন ছাত্রদলের নেতৃবৃন্দ।

নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ফাহিম শাহরিয়া, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান ফাহিম, সহ-সভাপতি তারেক হোসেন, সাধারণ সম্পাদক সোহেল তনচংগ্যা, সিনিয়র যুগ্ম সম্পাদক তাহসিন আলম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুশফিকুর রহমান আকাশ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আপন তনচংগ্যা, ছাত্রী বিষয়ক সম্পাদক এডি তনচংগ্যা এবং ছাত্রদল নেতা নাসির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় ছাত্রদলের নেতৃবৃন্দ নবাগত শিক্ষার্থীদের কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে লেখাপড়ায় মনোযোগী হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: