বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চিকিৎসক না হয়েও তারা দিতেন ব্যবস্থাপত্র, তিনজনকে ২৫ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে চিকিৎসক না হয়েও রোগী দেখা ও রোগীকে ব্যবস্থাপত্র দেয়ার অভিযোগে তিন জনকে ২৫ হাজার হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় উপজেলার রামগড় বাজারে বিভিন্ন ফার্মেসীতে চিকিৎসক না হয়েও নিয়মিত চেম্বার করায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বিন আল জান্নাত।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রামগড় বাজারের জিরো পয়েন্টে মা মেডিকেলের মালিক শংকর দেবনাথ চিকিৎসক না হয়েও নিয়মিত রোগী দেখেন ও ব্যবস্থাপত্র দেয়ার বিষয়টি হাতেনাতে প্রমানিত হওয়ায় তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।  একি অপরাধে আমিন মেডিকেলে রাজন চক্রবর্তীকে ১০ হাজার টাকা ও জাহাঙ্গীর মেডিকেলে বাদল চক্রবর্তীকে ১০ হাজার সহ তিনজনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতে চেম্বার করা থেকে বিরত থাকতে ও রোগীকে ব্যবস্থাপত্র না দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বিন আল জান্নাত বলেন, চিকিৎসক না হয়েও দিনের পর দিন কিছু অসাধু ব্যক্তিবর্গ বিভিন্ন ফার্মেসীতে চেম্বার করে আসছিলেন। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২(২) ধারা মোতাবেক তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রাথমিকভাবে অর্থদণ্ড প্রদান করে সর্তক করা হয়েছে। উপজেলায় যারা মেডিকেল ও ডেন্টাল আইকে উপক্ষা করে জনমানুষের সাথে প্রতারণা করছেন তাদের বিরুদ্ধে অভিযান চলবে।

এসময়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডা: ফাহাদ বিন আবু তৈয়ব, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর রনি ত্রিপুরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনীতে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ 

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

মানিকছড়ি বায়তুর নুর জামে মসজিদের জমি দখলের অভিযোগ নিয়ে দুই পক্ষের বক্তব্য

বিলাইছড়ি সাইজাম পাড়ায় হত্যাকাণ্ডের ঘটনায় ইউপিডিএফের তিন সংগঠনের উদ্বেগ  প্রকাশ

কাপ্তাইয়ে হেডম্যান ও কারবারি সম্মেলন / বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রীতি ও শান্তির পক্ষে রয়েছে

পানছড়ি হত্যাকান্ডের প্রতিবাদে অবরোধ বাজার বয়কট বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

প্রশিক্ষিত ১৭৫ জন নারীকে সনদ দিল খাগড়াছড়ি জেলা পরিষদ

গাইন্দ্যাতে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ 

খাগড়াছড়িতে ওএমএসের চাল বিক্রি না করে মজুত; গুদাম সিলগালা

খাগড়াছড়িতে অটো চালকের মৃতদেহ উদ্ধার

error: Content is protected !!
%d bloggers like this: