সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
ডিসেম্বর ১৫, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ

“কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের বোরো মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় খাগড়াছড়ির মহালছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১:০০ ঘটিকায় মহালছড়ি উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ সোহরাব হোসেন এবং সঞ্চালনায় করেন সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ জামাল উদ্দিন টিপু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও উপকারভোগী কৃষকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান বলেন, সরকার কৃষকদের পাশে রয়েছে। বিনামূল্যে উন্নতমানের বীজ বিতরণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। কৃষির উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

ধানের গুণাগুণ সম্পর্কে ধারণা প্রদান করে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন বলেন,এই হাইব্রিড ধানের জাতটি অধিক ফলনশীল, রোগবালাই সহনশীল এবং তুলনামূলক কম সময়ের মধ্যে উৎপাদনযোগ্য। সঠিকভাবে চাষাবাদ করলে কৃষকরা ভালো ফলন পাবেন এবং বোরো মৌসুমে উৎপাদন ব্যয় কমিয়ে লাভবান হতে পারবেন।

তিনি আরও বলেন, সরকারের প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়ানো হচ্ছে, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং সময়োপযোগী এই সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সকল ধর্মের লোক এক ছিলাম বলে মুক্তিযূদ্ধে বিজয় এনেছি- এমপি দীপংকর

কাউখালী‌তে ১৩ ভূমিহীন ও গৃহহীন প‌রিবা‌রকে ঘ‌রের চা‌বি ও দ‌লিল হস্তান্তর

ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে মহালছড়ি বিএনপির চিকিৎসা সহায়তা প্রদান

কাপ্তাইয়ে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় 

ফুটবলার রুপনা চাকমার মা পেলেন রোকেয়া দিবসের সম্মাননা

লংগদুতে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

রাঙামাটি জেলা পরিষদে পার্বত্য মন্ত্রণালয়ের দুর্নীতি বিরোধী কর্মশালা

শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষ্যে রাঙামাটি রিজিয়নের বিশেষ নৌকাবাইচ প্রতিযোগিতা

লংগদু ধরা পড়লো বিরল প্রজাতির সাকার ফিস

বর্ষা মৌসুমে কাঠের আসবাবপত্রের যত্ন নেবেন যেভাবে

error: Content is protected !!
%d bloggers like this: