শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কাপ্তাইয়ের ৯ মন্দির পাচ্ছে ১ লাখ ৮৬ হাজার টাকা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১৬, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার নয়টি মন্দিরে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মোট ১ লাখ ৮৬ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। অনুদানের অর্থ মন্দিরগুলোর সক্ষমতা অনুযায়ী আনুপাতিক হারে বণ্টনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন সংশ্লিষ্ট মন্দির পরিচালনা কমিটির নেতারা।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা আর্থিক অনুদান বণ্টন নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির যুগ্ম সম্পাদক  দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, জ্যেষ্ঠ সহসভাপতি জাফর আহমেদ স্বপন, কাপ্তাই উপজেলা পূজা উদ্‌যাপন সমন্বয় পরিষদের আহ্বায়ক জগদীশ চন্দ্র দাশ, সদস্যসচিব প্রিয়তোষ ধর পিন্টু এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি ঝুলন দত্ত। এ ছাড়া উপজেলার নয়টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা সভায় অংশ নেন।

সভায় মন্দির পরিচালনা কমিটির সদস্য ও বিএনপি নেতাদের উপস্থিতিতে মন্দিরগুলোর আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে বরাদ্দের অর্থ আনুপাতিক হারে বণ্টনের প্রস্তাব দেওয়া হয়। উপস্থিত সবাই এ বিষয়ে একমত পোষণ করেন।

এ সময় সনাতন ধর্মাবলম্বী নেতারা মন্দিরগুলোর জন্য আর্থিক অনুদান বরাদ্দ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁরা আশা প্রকাশ করেন, এ অনুদান মন্দিরগুলোর ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: