বৃহস্পতিবার , ৮ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল আরেক দফায়

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ৮, ২০২৪ ৫:৫৭ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর বলবৎ নিষেধাজ্ঞার মেয়াদ আরেক দফায় বাড়ল। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী বলবৎ এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে ১ সেপ্টেম্বর। এদিন রাত ১২টার পর থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত হয়ে যাবে। এর আগে ২৪ জুলাই অনুষ্ঠিত সভায় পূর্ব নির্ধারিত নিষেধাজ্ঞার মেয়াদ ১৫ দিন বাড়ানো হয়েছিল।

বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে চলতি বছর ২৫ এপ্রিল থেকে পরবর্তী তিন মাসের জন্য সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তার অনুযায়ী এ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২৫ জুলাই। কিন্তু সে সময়ে মা মাছ পোনা ছাড়লেও সেগুলো ছোট থাকায় হ্রদে মাছের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে এলেও কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি বাড়তে পারেনি। তাছাড়া দেশের চলমান পরিস্থিতির বিষয়টিও মাথায় রাখা দরকার। তাই এসব বিষয় বিবেচনা করে কাপ্তাই হ্রদে মাছধরার ওপর নিষেধাজ্ঞা ৩১ আগষ্ট পর্যন্ত বলবৎ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেন জেলা প্রশাসক।

তিনি বলেন, কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি ও উৎপাদন নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের মাছ শিকার, আহরণ, বিপণন, বাজারজাত ও পরিবহন নিষিদ্ধ থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা দেশের সকল মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছেন-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

চিৎমরময়ে বিএনপির সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রমের উদ্বোধন

রাঙামাটিতে কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে পরিক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৩ শিক্ষক আটক

জুরাছড়ির মৈদং ইউনিয়নে ডায়রিয়ার প্রকোপ, এক শিশুর মৃত্যু

নিদিষ্ট সময়ের আগে কেপিএম হতে ইসিতে গেল ৯১৪ মেট্রিকটন কাগজ

কাপ্তাইয়ে অগ্নিদগ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রশাসনের সহযোগিতা

চন্দনাইশ বরমায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রসেনা বরমা ইউনিয়ন শাখার রুটিন ও পানি বিতরণ

বহুল প্রতিক্ষীত কক্সবাজারে “তরুণ লেখক প্রকল্পের” উদ্বোধন

বাঘাইছড়িতে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: