মঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে ছাত্রদলের মানববন্ধনে হাসিনার আমলে গুম-খুনের বিচার দাবি

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
ডিসেম্বর ১০, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ

‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে বাঙ্গালহালিয়া সরকারি কলেজের সামনের আয়োজিত মানববন্ধনে বিগত হাসিনা সরকারের আমলে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার বিচারের দাবি জানানো হয়।

উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আজিজুর রহমানের উপস্থাপনায় রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহবায়ক নাঈমুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্যে রাখেন উপজেলা যুবদলের আহবায়ক শামীম আহম্মেদ রুভেল, ছাত্রদলের যুগ্ন আহবায়ক মামুন, রাজস্থলী সরকারি কলেজের ছাত্রনেতা রবিউল ইসলাম বাবুল সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: