রবিবার , ১৮ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেকের সিজকছড়ায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৭

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
অক্টোবর ১৮, ২০২৬ ১:১৩ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র ভ্রমণ শেষে খাগড়াছড়ি যাওয়ার পথে সিজকছড়া এলাকায় পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ৭ জন পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত পর্যটকেরা মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকা থেকে গত ১৭ অক্টোবর দুপুর ১টার দিকে সাজেক ভ্রমণে আসেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা চাঁদের গাড়িযোগে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন। পথে সিজকছড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে বাঘাইহাট জোনের (১৪ ইবি) অধীন সাজেক টিওবি থেকে ট্যুরিস্ট এসকর্ট টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে অন্য একটি চাঁদের গাড়িযোগে তাঁদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন মো. আজাহার মিয়া (৬০) ও শাহানারা আক্তার (৪৫)। এ ছাড়া অন্যান্য আহতদের মধ্যে আরিফুর রহমান (৩৫), সোহরাব, নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) ও আশা (১৩) রয়েছেন। আহতদের সবার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকায় বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার পর গাড়িচালক সুখ কান্তি চাকমা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বর্নিল আয়োজনে কাপ্তাইয়ে বর্ষবরণ অনুষ্ঠান 

ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা

পানিবন্দী ১৫০ পরিবারের পাশে মহালছড়ি বিএনপি পরিবার

তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন প্রস্তাবিত আইনে অযৌক্তিক লাইসেন্স গ্রহণের উদ্ধেগ

কক্সবাজারে প্রতিবন্ধী ও দুস্থ মহিলাদের সমাবেশ অনুষ্ঠিত

কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

জুরাছড়িতে লোজিক প্রকল্পের অবহিত করণ কর্মশালা

বাঘাইছড়ি ২৭ বিজিবির শীতবস্ত্র বিতরণ

রুমায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিস প্রতিযোগিতা

এইচএসসিতে কাপ্তাইয়ে পাসের হার ৫০.১৮%, শতভাগ পাস: নৌবাহিনী স্কুল এন্ড কলেজ

error: Content is protected !!
%d bloggers like this: