রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণ ব্যবস্থাপনা ও মনিটরিং বিষয়ে প্রশিক্ষণ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ২১, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে দিনব্যাপী “জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণ ব্যবস্থাপনা এবং পর্যবেক্ষণ সম্পর্কিত অংশিজনদের নিয়ে মনিটরিং প্রশিক্ষণ” হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম সামাজিক স্থিতিস্থাপকতার জন্য বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ( BERCR-CHT) বিষয়ে  রবিবার (২১ ডিসেম্বর)   সকাল ১০টায় উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ  কিন্নরীতে হল রুমে গ্লোবাল এফায়ারস কেনেডিয়ান সরকারের অর্থায়নে এবং ইআরআরডি সিএইচটি -ইউএনডি’র সহযোগিতায় এই  প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ক্যাপাসিটি বিল্ডিং অফিসার তুহিন চাকমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চিৎমরম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সিরাজুল হক। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন।

এসময় তিনি  বলেন, জীববৈচিত্র্য পরিবেশ ভারসাম্য রক্ষা করার পাশাপাশি আমাদের কারনে যেন পরিবেশ যেন কোন ধরনের ক্ষতি না হয় সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। প্রশিক্ষণে মূল উপস্থাপক ছিলেন কাপ্তাই উপজেলা বায়োডাইভারসিটি এন্ড এনভায়রনমেন্ট ফেসিলিলেটর বকুল তঞ্চঙ্গ্যা।

এতে প্রশিক্ষক ছিলেন কনসালটেন্ট মংলাম্যান্ট। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ড. এনামুল হক হাজারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান, উপজেলা হেডম্যান এসোসিয়েশন এর সভাপতি থোয়াই অং মারমা। এসময় সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, হেডম্যান ও কারবারি সহ ৪০জন এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মতি পাড়ায় আগুনে পুড়লো মুরগির ফার্মের ২ হাজার মুরগির বাচ্চা

কর্ণফুলী কলেজ ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা সামগ্রী বিতরণ

তেল ছাড়া যেভাবে রাঁধবেন

কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীদের হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির আদ্যোপান্ত শীর্ষক বৈঠকে চুক্তি বাতিলের দাবি

কাপ্তাই নতুনবাজারে বিট পুলিশিং সভা

বাঘাইছড়িতে হাঁস-মুরগি ও ছাগল পালনে যুব প্রশিক্ষণ উদ্বোধন

রাঙামাটি আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ

রাঙামাটি জেলা অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন বড়ইছড়ি শাখার সভাপতি আকবর এবং সম্পাদক ইউসুফ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: