মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী দুই শিক্ষক গুরুতর আহত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ২০, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে স্বামী-স্ত্রী দুই শিক্ষক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা তিনটার দিকে উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের মদন কার্বারীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত দুই শিক্ষক হলেন আড়াছড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লোকাস খিয়াং (৪০) ও তাঁর স্ত্রী লিপি খিয়াং (২৮)।

জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের ছবি তোলার কাজে মোটরসাইকেলে করে যাওয়ার পথে মদন কার্বারীপাড়া এলাকায় পৌঁছালে তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে তাঁরা দুজনই গুরুতর আহত হন।

ছাইংখ্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সালেহ জানান, দুর্ঘটনার পর আহত শিক্ষক লোকাস খিয়াং তাঁকে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি দ্রুত সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করেন। পরে তাঁদের রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চন্দ্রঘোনা মিশন হাসপাতালে পাঠানো হয়।

আবু সালেহ আরও জানান, আহত শিক্ষকদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী পরিবহনকারী গাড়ির চালককে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। পরে বাধ্য হয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁদের চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত শিক্ষক লোকাস খিয়াং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য থ্রিমতী খিয়াংয়ের আপন ছোট ভাই।
আহত দুই শিক্ষকের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে ইয়াবাসহ একজন গ্রেপ্তার

বান্দরবানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস পালন

দেশ বিরোধী নৈরাজ্য ও পুলিশের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে যুবলীগের বিক্ষোভ সমাবেশ

খাগড়াছড়ির সাবেক এমপি ওয়াদুদ ভূইয়াসহ আরো ১শ ৮ নেতাকর্মীর জামিনলাভ

পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

রাজস্থলীতে ৩৫তম মাহা ওয়াগ্যেয়াই ফুটবল টুর্নামেন্টে হেডম্যান পাড়ার জয়

রাঙামাটি জেলা পরিষদের ৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা

মাতৃ ভাষা শিক্ষা গ্রহণ সুযোগ পাচ্ছেন পাংখোয়ারা

কাউখালীত রেশম উন্নয়ন বোর্ডের সেমিনার অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে প্রতিষ্ঠার ৩০ বছরেও জরাজীর্ণ মন্দিরে ঠাকুরের পুজা অর্চনা

error: Content is protected !!
%d bloggers like this: