বুধবার , ২১ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশের বরমায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করলেন সম্ভাব্য মেম্বার প্রার্থী বাবুল হোসেন

প্রতিবেদক
মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম।
অক্টোবর ২১, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ বাবুল হোসেন (বাবুল)।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থী ও উৎসবপ্রেমী জনগণের সাথে কুশল বিনিময় করেন।

​পরিদর্শনকালে ওয়ার্ডের ২টি পূজা মণ্ডপে তিনি ব্যক্তিগত পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং দর্শনার্থীদের সার্বিক খোঁজখবর নেন ও উৎসবে যেকোনো ধরণের সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ বাবুল হোসেন বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশ অসাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত। সনাতন ধর্মের বৃহত্তম এই উৎসব যেন সবাই আনন্দঘন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে পারেন, সে জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” ​

এ সময় স্থানীয় এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটে জয়লাভ করতে পারলে ‘দামাইরকুল’ এলাকার রাস্তাটি নিজস্ব অর্থায়নে ১০০ ফুট আরসিসি (RCC) ঢালাইয়ের মাধ্যমে চলাচলের উপযোগী ও টেকসই করে গড়ে তুলব।”

​মণ্ডপ পরিদর্শন ও আলোচনা অনুষ্ঠানে ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মুরুব্বি এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের উদ্যোগে আর্থিক সহায়তা, ইফতার সামগ্রী ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫১ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

রাঙামাটিতে সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতিবিষয়ক পরামর্শ সভা

কুকিমারার সংগ্রামী নারী উসাং মারমার এগিয়ে চলার গল্প

জুরাছড়িতে চোরাই কাঠ ও বন্দুক উদ্ধার

লংগদুতে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

মহালছড়িতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা, জোনের সার্বিক সহায়তা প্রদান

জুরাছড়ি আমতলী ধর্মোদয় বন বিহারে চীবর দান অনুষ্ঠিত

রাঙামাটিতে দিনে দুপুরে স্বর্ণ চোর ধরা পড়লো দোকান মালিকের হাতে

বিলাইছড়িতে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: