রবিবার , ২৮ জুলাই ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চার হত্যা মামলাসহ পাঁচ মামলায় নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান কারাগারে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ২৮, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ

রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমর জীবন চাকমাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালত। জামিন না মঞ্জুর করে চার হত্যা ও একটি বিশেষ ক্ষমতা আইন মামলায় রোববার এ নির্দেশনা দেন, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সহিদুল ইসলাম।
জানা গেছে, হাইকোর্টের আদেশে রোববার নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমর জীবন চাকমা জেলা ও দায়রা জজ আদালতে স্বেচ্ছায় আত্নসমর্পন করতে যান। এতে আদালতের বিচারক দায়রা জজ সহিদুল ইসলাম ৫টি মামলার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণরে নির্দেশ দেন। অমর জীবনের বিরুদ্ধে ২০১৮ সালের চাঞ্চল্যকর নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমার হত্যা, একই সালের জেএসএস(এমএন লারমা) কমীর্ কালোময় দেওয়ান হত্যার অভিযোগে নানিয়ারচর থানায় মামলা রয়েছে। এছাড়া ২০১৮ সালে  জেএসএস(এমএন লারমা) কমীর্ শান্ত চাকমা ও একই বছরের গলতান্ত্রিক ইউপিডিএফ কমীর্ নিরহ রঞ্জন চাকমা ওরফে জঙ্গলী হত্যার ঘটনায় লংগদু থানায় মামলা ছাড়াও ২০০৭ সালে অবৈধ ১০১ জাল নোট রাখার দায়ের বিশেষ ক্ষমতা আইন মামলা রয়েছে।
অমর জীবন চাকমার আইনজীবি উষাময় খীসা জানান, ২০১৮ সালের নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলাসহ আরো তিন হত্যাকান্ডে ও ২০০৭ সালের বিশেষ ক্ষমতা আইন মামলায় এতো দিন হাইকোট থেকে তিন মাসের জামিনে ছিলেন তিনি। হাইকোটের জামিনের মেয়াদ শেষ হওয়ার পর কোটের নির্দেশ মোতাবেক তিনি জেলা ও দায়রা জজ আদালতে স্বেচ্ছায় আত্নসমর্পন করতে আসেন। এসময় আদালত এসব মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ও অসুস্থ রোগী পেলো ওয়াদুদ ভূইয়ার আর্থিক উপহার

দেবী দুর্গার পূজার মাধ্যমে পাহাড়ে সৌহার্দ্য ছড়িয়ে পড়ুক-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

আমরা সৌহার্দ্য-সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই রাঙামাটিতে এনসিপি নেতারা

রুমায় জুমে ইঁদুরের আক্রমণ, দিশেহারা জুমিয়ারা

রাঙামাটিতে সপ্তাহব্যাপী বিজু মেলার উদ্বোধন

কাপ্তাই সপ্তাহব্যাপী কেক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত 

খাগড়াছড়িতে শিক্ষার আলো ছড়াচ্ছে নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল

রাঙামাটিতে তিন ক্যাটাগরিতে হবে ভোটার নিবন্ধন

জুরাছড়িতে পালিত হলো গণহত্যা দিবস

error: Content is protected !!
%d bloggers like this: