রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা প্রশাসন ভবনের পেছনের অংশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা আনসার ও ভিডিপি বিভাগ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় এ অভিযান পরিচালনা করা হয়।
কাপ্তাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক রানা ভট্টাচার্য ও প্লাটুন কমান্ডার (পিসি) আমজাদ হোসেন। পিসি আমজাদ হোসেনের উদ্যোগে বাহিনীর সদস্যরা প্রশাসন ভবনের পেছনের অংশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতার পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা, আনসার গার্ড পরিদর্শন এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচিতেও আনসার-ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করে থাকেন।
এসব কার্যক্রমে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীনের নির্দেশনায় উপজেলা প্রশিক্ষক রানা ভট্টাচার্য ও পিসি আমজাদ হোসেন সহযোগিতা করে আসছেন।
বাহিনীর সদস্যদের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের জন্য কাপ্তাই উপজেলার বিভিন্ন মহল তাঁদের প্রশংসা করেছেন।


















