মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
অক্টোবর ২৭, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ( ২৭ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

জেলা প্রশাসক বলেন, কবির সৃষ্টি ও সংস্কৃতিকে দেশের প্রতিটি প্রান্তে ব্যাপকভাবে উদযাপন করতে হবে। তা না হলে নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি স্মৃতি আড়ালে চলে যাওয়ার আশঙ্কা থাকে। কবির জীবনাদর্শে অনুপ্রাণীত হয়ে নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে কবির কবিতা, ছড়া, গান, ছন্দ, নাটক ও গল্পগুলো বেশি বেশি পড়ার অভ্যাস গড়ে তোলারও পরামর্শ দেন।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীন আল জান্নাত, রামগড় উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. এবিএম মোজাম্মেল হক, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন সহ প্রমুখ।

উপজেলা সহকারী পোগ্রামার রেহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসককে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ইউএনও।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও  সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে রাতুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট / চ্যাম্পিয়ান মাদ্রাসা পাড়া ইয়াং স্টার ক্লাব

কাপ্তাইয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন

জুরাছড়ির দুর্গম এলাকায় পানি সরবরাহ লাইন উদ্বোধন 

কাপ্তাইয়ে শেখ রাসেল দিবসের নানা আয়োজন

দুর্গাপূজার ছুটিতে পর্যটকের ঢল নামার অপেক্ষায় কাপ্তাই, আগেই বুকিং শেষ অধিকাংশ রিসোর্টে

 কাউখালীতে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উদযাপন

বাঘাইছড়িতে ৭০ পিস ইয়াবাসহ এক যুবক আটক 

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, মোতায়েন স্বেচ্ছাসেবক

তিন কোটি টাকার মাদক ধ্বংস করেছে রামগড় বিজিবি

লংগদুতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

error: Content is protected !!
%d bloggers like this: