বুধবার , ১৩ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ১:৫১ অপরাহ্ণ

রাঙামাটির লংগদুতে কাচালং নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাইনীমূখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে সহকারি কমিশনার (ভূমি) আকিব ওসমান এই অর্থদন্ড দেন। এসময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৭ রাজনগর জোনের সহকারি পরিচালক হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার আকিব ওসমান বলেন, অবৈধভাবে নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু তুলছিল একটি মহল। খবর পেয়ে বিজিবির সহযোগিতায় অভিযান পরিচালনা করে আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারায় আর্থিক জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সতর্ক দৃষ্টি রাখছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, অর্থদন্ডপ্রাপ্ত আলমগীর হোসেন উপজেলার মাইনীমূখ ইউনিয়নের পূর্ব জারুল বাগান এলাকার সাবেক ইউপি সদস্য হোসেন আলীর ছেলে। দীর্ঘদিন ধরে সরকারি নিয়ম নীতি তোয়াক্কা করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে উপজেলার কাচালং ও মাইনী নদীর বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মোটর সাইকেল দূর্ঘটনায় সাংবাদিক আজগর আলী গুরুতর আহত

খাগড়াছড়িতে সোলার সিস্টেম বিতরণ / শেখ হাসিনার আন্তরিকতায় পাহাড়ের মানুষ শান্তিচুক্তির সুফল পাচ্ছে- বীর বাহাদুর

খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি ধ্বংস, জনমনে স্বস্তি

রাজস্থলীতে ভোটার হালনাগাদ কাগজপত্রে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

গণঅভ্যুত্থানে নিহত শহীদ মজিদের পরিবার পেল ১০লাখ টাকা

কাপ্তাইয়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন

খাগড়াছড়ি জেলা যুবদলের সাথে মহালছড়ি উপজেলা যুবদলের মতবিনিময়

পার্বত্য চুক্তির ২৫ বছর পরও অস্থিতিশীল পাহাড়ের পরিস্থিতি

অংথোই মারমাকে হত্যার প্রতিবাদে রবিবার খাগড়াছড়ির ৫ উপজেলায় আধাবেলা অবরোধ ডেকেছে ইউপিডিএফ

লংগদুতে বজ্রপাতে গৃহবধূ সহ ৪ জনের মৃত্যু, নিখোঁজ ১

error: Content is protected !!
%d bloggers like this: