রবিবার , ৮ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশ রাউলিবাগ বায়তুল আমান ইবতেদায়ী মাদ্রাসার সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী রাউলিবাগ বায়তুল আমান ইবতেদায়ী মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসা পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দের আয়োজনে ৮ নভেম্বর সকালে অত্র মাদ্রাসার হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। মাদ্রাসার প্রধান শিক্ষক মো. দিদারুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. এনামুল হক এনামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুল খালেক সওদাগর।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ ও অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রফেসর নুরুল আফসার চৌধুরী।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল মামুন রিয়াদ। এতে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ নুরুল হক চৌধুরী, মো. আবু তাহের মিয়া, সাংবাদিক সৈয়দ শিবলী সাদেক কফিল, বিএনপি নেতা নাজিমুল হক চৌধুরী, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য লোকমান সওদাগর, সিরাজুল হক সওদাগর, মো. দেলোয়ার হোসেন, আবু সাদেক ও শাহ এমরান শাকিল। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সারাবান তাহুরা, মর্তুজা বেগম, মাইমুনা আক্তার, মাওলানা মো. হোসাইন প্রমুখ।

পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামিক আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বিশেষ উপহার হিসেবে শিক্ষা সামগ্রী বিতরণ ও দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: