রবিবার , ৮ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ের দূর্গম ভাঙামুড়ায় ৫ম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ৮, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ভাঙ্গামুড়া চেতনা বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫ম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব-২০২৬।

রোববার (৮ নভেম্বর) ভাঙ্গামুড়া, হরিণছড়া এলাকার ভাঙ্গামুড়া চেতনা বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এ দানোৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিলাইছড়ি সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও সভাপতি এবং পালবার লিং সেন্টার বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক অনাথ পিতা কর্মবীর ভদন্ত দেবতিষ্য থের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রাঙ্গুনিয়ার লিচুবাগান জুমপাড়া সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্যোতিলংকার ভিক্ষু। ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন  বিলাইছড়ি বাজার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ও গালবার শিং সেন্টার বাংলাদেশের অর্থ সম্পাদক ভদন্ত করুণা তিষ্য ভিক্ষু।
অনুষ্ঠানে প্রধান দায়ক হিসেবে ছিলেন  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য  উথোয়াই মং মার্মা এবং বিশেষ দায়ক হিসেবে ছিলেন  ১১৯ নম্বর ভাষ্যাতলী মৌজার হেডম্যান  থোয়াই অং মার্মা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভাঙ্গামুড়া চেতনা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃ পাঞ্ঞাানন্দ থের। এছাড়া উদ্বোধক হিসেবে ছিলেন  ওয়াগ্গার দৌলন্যাপাড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ক্ষেমানন্দ ভিক্ষু।

ভাঙ্গামুড়া চেতনা বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে এ ধর্মীয় অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শত শত লোকজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: