রবিবার , ৮ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু, চলবে সোমবার পর্যন্ত

প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ৮, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ

রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষনার পর নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল থেকে রাঙামাটি শহরের বনরুপাস্থ সমিতির কার্যালয়ে আসন্ন নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। ঘোষিত তফশিল অনুযায়ী সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, অর্থ ও পরিকল্পনা সম্পাদক, সমাজসেবা ও উন্নয়ন সম্পাদক, তথ্য ও প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, কার্য নির্বাহী সদস্যসহ মোট নয়টি পদে ১২ জনের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ৫ ডিসেম্বর অনুস্টিত হবে।

রবিবার এসব পদে প্রতিদ্বন্ধিতাকারী প্রার্থীরা মনোনয়পত্র সংগ্রহ করছেন। সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে সোমবার ৯ নভেম্বর পর্যন্ত ।

রাঙামাটি জেলা সমবায় অধিদপ্তরের পরিদর্শক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এস.এম ফরিদ উদ্দিন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ জাহেদুল আলম চৌধুরী ও শামীম মোস্তফা সরওয়ার উপস্থিত থেকে প্রার্থী বা তাদের মনোনীত প্রতিনিধির নিকট মনোনয়ন পত্র প্রদান করেন।
এসময় রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজী মোঃ আজম খাঁন চৌধুরী, সাধারন সম্পাদক শাওন ফরিদসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা জানান আগামীকাল ৯ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ শেষে, আগামী ১১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করা হবে। এর পর অন্যান্য কার্যক্রম শুরু করা হবে।

রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে রবিবার দিনভর বনরুপার সমিতির আশে পাশে এলাকায় সদস্যদের মধ্যে বেশ চাঞ্চল্য দেখা গেছে। এছাড়াও সার্বিক নিরাপত্তার বিষয়ে সমিতির কার্যালয়ে পুলিশ মোতায়েনসহ সাদা পোশাকে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে শিক্ষক নুর জামালের ‘স্বপ্নবাহক’ গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন

তঞ্চঙ্গ্যা গানের প্রথম সংকলন ‘চিত্রাংফুল’ এর মোড়ক উন্মোচন 

বাঘাইছড়িতে মানুষের জন্য ফাউন্ডেশনের ঈদ উপহার

কাপ্তাইয়ে খেলাঘর চট্টগ্রাম উত্তর জেলার ৬ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত  

কেপিএমে লাগানো হবে ৫০ হাজার গাছের চারা

রামগড়ে গভীর রাতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, এক লাখ টাকা জরিমানা

আওয়ামীলীগ রাজপথে থাকবে; এপথ কাউকে ইজারা দেয়া হয়নি- হাছান মাহমুদ

জাতীয় শিশু দিবসে জাতির পিতার ম্যুরালে কাপ্তাই পুলিশের শ্রদ্ধা জ্ঞাপন 

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন : দুই লাখ টাকা জরিমানা

রোজা রেখে সড়কে ট্রাফিক পুলিশ, লামায় জনবল সংকটে বাড়ছে যানজট

error: Content is protected !!
%d bloggers like this: