শনিবার , ১৪ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩৬৭ শিক্ষার্থী

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ১৪, ২০২৬ ৩:১৬ অপরাহ্ণ

বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের অধীন কাপ্তাই ৩৮ রণজয়ী বীর জোনের উদ্যোগে জোন কমান্ডারস স্কলারশিপ-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিশু নিকেতন স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কাপ্তাইসহ আশপাশের বিভিন্ন উপজেলার ৩৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

কাপ্তাই শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার জানান, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ‘ক’ বিভাগ এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ‘খ’ বিভাগে ভাগ করে এ পরীক্ষার আয়োজন করা হয়। দুই বিভাগে মোট ৩৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করলেও উপস্থিত ছিল ৩৬৭ জন। পরীক্ষায় সাধারণ ও ট্যালেন্টপুল—এই দুই ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে।

কাপ্তাই উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকরা এ উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে, সকাল সাড়ে ১০টায় কাপ্তাই জোনের উপ-অধিনায়ক মেজর মো. জিয়াউর রহমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, কাপ্তাই অঞ্চলের শিক্ষার মানোন্নয়ন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এ স্কলারশিপ পরীক্ষার আয়োজন করা হয়েছে।

এ সময় কাপ্তাই জোনের পদস্থ সামরিক কর্মকর্তা, শিশু নিকেতন স্কুলের প্রশাসনিক কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ১০০ ছাগল বিতরণ 

বিলাইছড়িতে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা 

দুর্গম সীতা পাহাড় পাড়া কেন্দ্র পরিদর্শনে কাপ্তাই ইউএনও 

প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিলেন দেশ সেরা এটিও কাপ্তাইয়ের আশীষ কুমার আচার্য্য

আগামী স্থানীয় নির্বাচনে ক্লিন ইমেজধারীদের সুখবর দিলেন ওয়াদুদ ভুঁইয়া; বঞ্চিত হবেন কলংকিতরা

রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি: ন্যায্য ভাতা ও সুবিধা বাস্তবায়নের দাবি

স্থানীয় সরকার দিবসে কাপ্তাইয়ে উন্নয়ন মেলা

রাঙামাটিতে বিএনপি নেতা শাহ আলমের দাফন সম্পন্ন

মেদাকচ্চপিয়া ন্যাশনাল পার্ক পরিদর্শন করেছেন ইউএনও

মধুময় চাকমার দুর্দান্ত শুটে চ্যাম্পিয়ন ধূপ্যাচর যুবসংঘ 

error: Content is protected !!
%d bloggers like this: