রবিবার , ২৫ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ১০০ ছাগল বিতরণ 

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
মে ২৫, ২০২৫ ৬:১৫ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় চত্বরে রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১১ টায় ২৫ জন মৎস্যজীবিদের মাঝে ১০০ টি ছাগল বিতরণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বিকল্প আয়বর্ধক উপকরণ হিসেবে এই ছাগল বিতরণ করা হয় বলে জানান কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ।

রাঙামাটি জেলা মৎস্য অফিসার অধীর চন্দ্র দাস এবং কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন  উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এই ছাগল তুলে দেন।

 

এসময় তাঁরা মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে জেলেদেরকে কাপ্তাই এবং কর্ণফুলী নদী হতে মাছ না ধরা এবং কারেন্ট জাল ব্যবহার না করার অনুরোধ জানান।

কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক  দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনুর রশীদ, কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড: এনামুল হক হাজারী এবং কাপ্তাই মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা।

কাপ্তাই উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, কাপ্তাই লেক ও কর্ণফুলী নদীতে মৎস্য আহরণে নির্ভরশীল ২৫ জন নিবন্ধিত মৎস্যজীবীকে চারটি করে মোট ১০০টি ছাগল বিতরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সেনাবাহিনীর তৎপরতায় স্বস্তিতে সাজেক পৌঁছেছে পর্যটকরা

রাঙামাটি বনরুপা ফুটপাত উচ্ছেদ অভিযান

রাঙামাটি আ.লীগে পদ বঞ্চিতদের সংবাদ সম্মেলন; ত্যাগী নেতাদের বাদ দেওয়ার অভিযোগ

বাঘাইছড়িতে বন্যার পানিতে নিখোঁজ স্কুল পড়ুয়া ছাত্র

শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষ্যে রাঙামাটি রিজিয়নের বিশেষ নৌকাবাইচ প্রতিযোগিতা

‎রাঙামাটির সাপছড়িতে পাহাড়িকা বাস দুর্ঘটনা, আহত বেশ কয়েকজন

শেখ কামাল জন্মদিন সম্পর্কে কোন কিছুই জানে না রাঙামাটির বিএফডিসি

সটসার্কিটে পুড়লো ১৪ বসতঘর, জানেন না বিদ্যুতের আবাসিক প্রকৌশলী!

মেয়াদ বাড়লো গণটিকার, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

ঈদগাহ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: