বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে কুকুরের কামড়ে আহত ৮০ জন

প্রতিবেদক
এম.কামাল উদ্দিন, রাঙামাটি
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ২:৩৫ অপরাহ্ণ

রাঙামাটি জেলা শহরের মধ্যে ৮০ জনকে কামড় দিয়েছে কুকুরে। গত ২-৩ দিনে শহরের বিভিন্ন এলাকায় শিশু বৃদ্ধ ও কিশোর কিশোরী মিলে প্রায় ৮০ জনকে কুকুরে কামড় দিয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শওকত আকবর।

স্থানীয় লোকজন জানান, দীর্ঘ দিন ধরে রাঙামাটি পৌরসভা এলাকায় প্রচুর পরিমানে কুকুর রাস্তা ঘাটে দেখা গেছে। শহরের প্রতিটা অলিগলিতে এসব কুকুর দল বাঁধে ঘুরাঘুরি করছে।  কিন্তু পৌরসভা এব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি। আসলে রাঙামাটি পৌরসভা জনকল্যাণে কোন কাজ করেনি। পৌরসভা যদি আগেবাগে ব্যবস্থা নিতেন তাহলে এত বড় ঘটনা ঘটতো না।

রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শওকত আকবর জানান, এসময় টুকটাক কুকুরে মানুষ কামড়াতে শুনেছি। তবে ২-৩ দিনে এতগুলো মানুষ কুকুরে কামড়িছেয়ে সত্যি অবাক লাগার কথা। ৮০ জনকে কুকুরে কামড় দিয়েছে তারা সবাই সরকারি ভাবে ভ্যাকসিন পেয়েছে। তবে আমরা আরো একটু সচেতন হলে এধরনের ঘটনা থেকে রেহায় পাওয়া যাবে।  সবাই শিশুদের সাবধানে রাখবেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, বিষয়টি আমি অবগত আছি। এব্যাপারে সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করেছি। পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানাকে কুকুরের ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা মুঠো ফোনে বলেন, তিনি ছুটিতে আছেন। তবে বিষয়টি তার অবগত রয়েছে। যারা আক্রান্ত হয়েছে সবাই ভ্যাকসিন পেয়েছে। আরও ভ্যাকসিন অর্ডার দেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে দুর্বৃত্তরা আগুন দিল সিএনজিতেঃ যানবাহন চলাচল বন্ধ, ২ ঘন্টা পরে চালু 

সভাপতি মোঃ হোসেন, সাধারণ সম্পাদক প্রিয় চাকমা / আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ৮নম্বর ওয়ার্ড কমিটি গঠন

মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি: পূর্বদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে সিটি মেয়র শাহাদাত

কাপ্তাইয়ে মোটরসাইকেল-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৫

জুরাছড়ির মৈদং ও দুমদুম্যা ইউনিয়নে নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন

‎রাঙামাটিতে খেলাফত মজলিসের মনোনয়নপত্র সংগ্রহ

কেপিএম এ শ্রমিক কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে গেইট মিটিং

দীঘিনালায় বন্যার্তদের খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছে বিএনপি

কাউখালীতে মহান শহীদ দিবস ও মার্তৃভাষা দিবস পালিত

দুর্যোগ মোকাবেলায় সকলের সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক

error: Content is protected !!
%d bloggers like this: