মঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ২৫, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ

‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এমন প্রতিপাদ্য ও শ্লোগানে রাঙামাটিতে অনুষ্ঠিত হচ্ছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা—২০২৩। জেলা প্রশাসন ও বন বিভাগ, রাঙামাটি যৌথভাবে এ বৃক্ষমেলার আয়োজন করেছে। রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে বুধবার (২৬ জুলাই) সকালে এ মেলা শুরু হয়ে চলবে ১ আগস্ট পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্র এ খবর নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ৯টায় শহরের পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কার্যালয়ের চত্ত্বর হতে শোভাযাত্রা সহকারে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা প্রাঙ্গণ গিয়ে মেলার উদ্বোধন করবেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠেয় উদ্বোধনীতে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রম্ন চৌধুরী, রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মো. মিজানুর রহমান, রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙামাটির উপ—পরিচালক মো. মনিরুজ্জামান। মেলায় বন বিভাগসহ স্থানীয় বিভিন্ন নার্সারি ও প্রতিষ্ঠানের ৩০টি স্টল বসানো হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে রাংখ্যং শাখা বন বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

কাপ্তাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বিলাইছড়ির বড়থলি ইউপি চেয়ারম্যান আতোমং হত্যামামলার ৪ আসাসি গ্রেপ্তার

রাঙামাটিতে মদসহ বিভিন্ন মামলার ৫ আসামী গ্রেফতার

রাজস্থলীতে টাস্কফোর্সের তামাক আইন বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ

অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবিতে সড়ক ও নৌ-পরিবহন মালিকদের স্মারকলিপি

কাপ্তাই নতুনবাজার আনন্দ মেলা পশুর হাটে পাহাড়ি গরুর চাহিদা

সাংবাদিকদের জবাবদিহিতা, স্বাধীনতা ও অর্থনৈতিক বিষয়গুলো নিশ্চিত করতে হবে– কামাল আহমেদ

সেনাবাহিনীর বিরুদ্ধে আঞ্চলিক সশস্ত্র সংগঠনের গুজব ও মিথ্যাচারের প্রতিবাদ

কাপ্তাইয়ের রাইখালীতে ভিজিএফ চাল পেলেন ১৪০০ জন

error: Content is protected !!
%d bloggers like this: