শুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে ঐতিহ্যবাহী পাঠানদন্ডী মাদরাসা’র ৩৭তম সালানা জলসা সম্পন্ন

প্রতিবেদক
মোহাম্মদ ওমরফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরীয়া সুন্নিয়া মাদরাসা’র ৩৭তম সালানা জলসায়

পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ) বলেছেন, ইসলামকে সুদৃঢ় করতে নফসের সঙ্গে জিহাদ করতে হবে। এর জন্য দরকার সিলসিলা। নফসের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে বড় পরীক্ষা। এ পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। ঘোড়ার লাগাম সুদৃঢ়ভাবে না ধরলে যেমন ঘোড়া সঠিকভাবে দৌঁড়াতে পারবে না, তেমনি যদি সঠিক প্রস্তুতি না থাকে তবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় না। সুতরাং বড় জিহাদ মোকাবিলায় আমাদের প্রস্তুতির বড় অংশ হচ্ছে তাওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে গুনাহ মাফ চাওয়া। গতকাল ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরীয়া সুন্নিয়া মাদরাসা’র মাঠে এসব কথা বলেন তিনি।

মাদরাসার সভায় পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় সালানা জলসা ও ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে সকাল থেকে খতমে কোরআন, খতমে গাউসিয়া অনুষ্ঠিত হয়। বাদে মাগরিব চামুদরিয়া ইউনাইটেড ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ে মহিলা বায়াত ও পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরীয়া সুন্নিয়া আলিম মাদরাসা মাঠে পুরুষদের বায়াত শেষে এশার নামাজ আদায় করেন তিনি। সালানা জলসা ও ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে আরো উপস্থিত থেকে তকরীর করেন, পাকিস্তান থেকে আগত মেহমানে আ’লা আওলাদে রাসূল (দ.) শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ), শাহজাদা সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ্ (মা.জি.আ)। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি কমর উদ্দীন ছবুরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আনজুমান গাউসিয়া কমিটির মূখপাত্র পেয়ার মোহাম্মদ কমিশনার, সেক্রেটারী জেনারেল আনোয়ার হোসেন, মাওলানা আশরাফুজ্জামান আল কাদেরী, এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, দক্ষিণ জেলা নেতা হাবিবুল্লাহ মাস্টার, আবদুল গফুর খাঁন, চট্টগ্রামে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন, অধ্যক্ষ শাহ্ খলিলুর রহমান নিজামী, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, সাবেক ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, মাওলানা ফেরদৌসুল আলম খাঁন, মাওলানা গিয়াস উদ্দিন আল-কাদেরী, নজরুল ইসলাম, মোজাম্মেল হক তালুকদার, অধ্যাপক আবদুল মান্নান, অধ্যক্ষ আবু তালেব বেলাল, আলমগীরুল ইসলাম বঈদী, মাদরাসা সুপার মোরশেদুল হক, সাঈদ ইবনে খাইর, মোহাম্মদ রফিকুল ইসলাম বাবুল, শাহাদাত হোসেন মানিক, সেলিম চৌধুরী, আলা উদ্দিন, শরফুদ্দিন কাজল, মো.খোকন প্রমূখ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাবিপ্রবিতে একুশে ফেব্রুয়ারী, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গুপ্ত সংগঠন আর নতুন বন্দোবস্তর আওয়াজ স্বৈরাচারের সহযোগীর মত– ব্যারিষ্টার মীর হেলাল

আগামী স্থানীয় নির্বাচনে ক্লিন ইমেজধারীদের সুখবর দিলেন ওয়াদুদ ভুঁইয়া; বঞ্চিত হবেন কলংকিতরা

বাঘাইছড়িতে ৭০ পিস ইয়াবাসহ এক যুবক আটক 

সচেতনতা বৃদ্ধি করা গেলে কুষ্ঠ রোগ নির্মূল করা সম্ভব

কাপ্তাইয়ে ৪০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ নোহা গাড়ি জব্দ

আগামীকাল কাপ্তাই সফরে আসছেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার

মানিকছড়িতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ পাহাড়ি ৫ সন্ত্রাসীকে আটক

কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালী ও আলোচনা সভা 

কাউখালীতে নবাগত ও বিদায়ী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সংবর্ধনা

error: Content is protected !!
%d bloggers like this: