মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে কাপ্তাইয়ের চিৎমরমে দানোত্তম কঠিন চীবর দান উৎসব

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ২৪, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম (চিংম্রং) বৌদ্ধ বিহারে হাজার হাজার দায়ক-দায়িকার অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব-২০২৬।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে দায়ক-দায়িকা ও কঠিন চীবর দান উৎসব পরিচালনা কমিটির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পার্বত্য চট্টগ্রামসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার হাজার হাজার পুণ্যার্থী অংশ নেন। তাঁদের ‘সাধু, সাধু, সাধু’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো বিহার প্রাঙ্গণ।

অনুষ্ঠানে উপস্থিত পূজনীয় ভিক্ষুসংঘের উদ্দেশে দায়ক-দায়িকারা চীবরসহ নানা ধরনের দানীয় সামগ্রী অর্পণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিংম্রং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ৩০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ, বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি।
এ সময় তিনি বলেন, ‘আমাদের সবার প্রত্যাশা—এ অঞ্চলে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের পরিবেশ বজায় থাকুক। শান্তি প্রতিষ্ঠা শুধু কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা বাহিনীর একক দায়িত্ব নয়; এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।’

তিনি আরও বলেন, শান্তি মানে শুধু সংঘাত বা সহিংসতার অনুপস্থিতি নয়। একজন মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারবেন, শিক্ষার্থী নিরাপদে বিদ্যালয়ে যেতে পারবে, ব্যবসায়ী নির্বিঘ্নে ব্যবসা করতে পারবেন এবং প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় স্বাধীনভাবে ও নিরাপদ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারবে—এমন পরিবেশই প্রকৃত শান্তির প্রতিফলন। এ জন্য পারস্পরিক অবিশ্বাস ও ভুল বোঝাবুঝি পরিহার করে আলোচনা, সহনশীলতা ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। তিনি বলেন, রাঙামাটি পার্বত্য জেলায় সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করে আসছেন। প্রধানমন্ত্রী তাঁকে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এ দায়িত্ব পালনের মাধ্যমে পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রেখে এলাকার উন্নয়নে কাজ করতে চান।

অনুষ্ঠানে বিশেষ দায়ক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা।
এতে ধর্মীয় দেশনা প্রদান করেন কাউখালী উপজেলার বেতবুনিয়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পঞ্ঞা দীপা মহাথের এবং কাপ্তাই  ব্যঙছড়ি জয়মঙ্গল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সনাসিরি মহাথের।

কঠিন চীবর দান পরিচালনা কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট হ্লাথোয়াই মারমা ও যুগ্ম আহ্বায়ক সাচিংউ মারমার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী থোয়াইহাচিং মারমা।

এর আগে মঙ্গলবার ভোর ৫টায় বিশ্বশান্তি কামনায় বুদ্ধ বন্দনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল সাড়ে ৫টায় পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতরাশ, সকাল ৭টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং বেলা ১১টায় ভিক্ষুসংঘের পিণ্ডদান অনুষ্ঠিত হয়। পরে মূল কঠিন চীবর দান অনুষ্ঠানে বিপুলসংখ্যক পুণ্যার্থীর অংশগ্রহণে উৎসবটি এক মিলনমেলায় পরিণত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে অটিজম বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে দুই আসামি গ্রেফতার

প্রতিবন্ধী সেলিমের প্রতি চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান মিলনের অনন্য উপহার

বাতকস কেন্দ্রীয় কমিটির অঞ্চল কমিটি ভিত্তিক সফর ও বার্ষিক সভা অনুষ্ঠিত

মহালছড়ির ঐতিহ্যবাহী দক্ষিণা কালী মন্দিরের ভক্তদের সাথে মিলনমেলায় ইউএনও

সাজেকে ঢাবি ছাত্রী অপহরণ ঘটনায় একজন আটক

বিলাইছড়ি জোনের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, হেডম্যান, কারবারি ও যুব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে খাদ্য বান্ধব কর্মসূচী ২য় পর্যায় এর উদ্বোধন

রাজস্থলীতে বোরো ধানের ফলনে কৃষকের মুখে হাসি 

error: Content is protected !!
%d bloggers like this: