বুধবার , ৩০ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাবিপ্রবিতে তথ্য অধিকার আইন নিয়ে সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
মার্চ ৩০, ২০২২ ৭:১১ অপরাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার ভবনের কম্পিউটার ল্যাবেএ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা প্রধান আলোচক হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন।এ সময় তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য এই তথ্য অধিকার আইন অবশ্যই দরকার। সবাইকে জবাবদিহিতার আওতায় আনা দরকার। কেউ জবাবদিহিতার উর্ধ্বে নয়। যেহেতু আমরা সবাই জনগণের চাকরি করি, অবশ্যই জনগণকে তথ্য অধিকারের সুবিধাগুলো দেয়া দরকার।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল সিকদার সেমিনারে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে আলোচনা করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক তানজিম মাহমুদ ।সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে ইসরাইলি পণ্য বয়কট ও ফিলিস্তিনে হামলার প্রতিবাদে লিফলেট বিতরণ

কাপ্তাই ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বান্দরবানে স্বামী হত্যার অপরাধে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

রাঙামাটিতে দীপংকর তালুকদার এগিয়ে

ঈদগাঁওয়ে অসহায় ছখিনা বেগমের চিকিৎসা ফান্ড হস্তান্তর

যুবলীগ নেতা অসীম তঞ্চঙ্গ্যা হচ্ছেন স্বাস্থ্য সহকারী!

কাপ্তাইয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

চন্দনাইশে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত

তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী ও ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে- সাইফুল ইসলাম শাকিল

টানা ২-৩ দিনের বৃষ্টিপাতে ঘাগড়া-কাপ্তাই-বান্দরবান সড়কের কুকিমারা এলাকায় সড়কে ধস, যানবাহন চলাচল বন্ধ

error: Content is protected !!
%d bloggers like this: