শুক্রবার , ১ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

২ পলাতক আসামী আটক কাপ্তাইয়ে

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ১, ২০২২ ৬:৩৭ অপরাহ্ণ

 

কাপ্তাই থানা পুলিশ উপজেলার বড়ইছড়ি ও শীলছড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত দু’জন পলাতক আসামীকে আটক করেছে গত বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার ভোরে।

আটক আসামীদের শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে এসআই রাকিবুল হাসান, এসআই ইখতিয়ার হোসেন, এএসআই আজাদ হোসেন, এএসআই সরোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১০টায় এবং শুক্রবার ভোর প্রায় ৫ টায় উপজেলা সদর বড়ইছড়ি ও শীলছড়িতে পৃথক অভিযান চালায়।

এসময় তারা জিআর মামলা নং- ৩২৯/১৮ এবং জিআর মামলা নং-৫৬১/২০২০ এর পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ মজিব প্রকাশ চৌধুরী (৩৭), পিতা- দ্বীন মোহাম্মদ, গ্রাম- কাঁঠালতলী, কাপ্তাই প্রজেক্ট এলাকা’কে এবং মোঃ আব্দুল মান্নান(৩৮), পিতা- আব্দুল মালেক, সাং- ঢাকাইয়া কলোনী, কাপ্তাই নতুন বাজার, উপজেলা- কাপ্তাই’ কে আটক করতে সক্ষম হয়।

তারা উভয়ে জিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী। আটক আসামীদের জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র জানায়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি জেলা পরিষদের ৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা

 কাউখালীতে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উদযাপন

কোতোয়ালী থানা জেলার ৫ বারের শ্রেষ্ঠ থানা নির্বাচিত

রামগড়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারী আটক

উক্যছাই মারমার মৃত্যুতে শোক নেমেছে রাঙামাটি- বান্দরবানে: বিমান কেড়ে নিলো গিটারের সুর

খাগড়াছড়ি জেলা পরিষদের শিক্ষক নিয়োগে অস্থায়ী নিষেধাজ্ঞা আদালতের

খাগড়াছড়িতে ছড়ার মাঝখানেই ভবন নির্মাণ কাজ / বর্ষায় পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কা স্থানীয়দের

মহালছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির ঈদ উপহার বিতরণ

খাগড়াছড়ি জেলা পুলিশ ও বাংলাদেশ পুলিশ উইমেন্সের উদ্যোগে নারী দিবস উদযাপন

জেল হত্যা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে শোক র‌্যালি ও আলোচনা সভা

error: Content is protected !!
%d bloggers like this: