শনিবার , ৪ জুন ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে লংগদুতে বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে রাঙামাটির লংগদু উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

শনিবার (৪জুন), লংগদু উপজেলা সদরে সকালে দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক ঘুরে এসে দলীয় কার্যালয়ে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম সরকার এর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নির্পণ চাকমা, উপজেলা মহিলা আওয়মীলীগের সভানেত্রী তানিয়া আফরোজ হাওয়া, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন।

বক্তারা বলেন, দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকী দাতারা পাকিস্তানের প্রেতাত্মা বিএনপি জামাত শিবির আলবদর রাজাকারের দল। তারা দেশকে অস্থিতিশীল করে রাখতে চায়। এসব প্রেতাত্মারা আগামী নির্বাচনকে বানচাল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এ সময় লংগদু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, রাঙামাটি জেলা পরিষদের সদস্য আছমা বেগম, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য সুভাষ দাশ সহ মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, বগাচতর ইউপি চেয়ারম্যান আবুল বশর, গুলশাখালী ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম সহ আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ে বুনো ফুলগুলো সঠিকভাবে ফুটানোর দায়িত্ব আমাদের –শিক্ষা অফিসার নিরালা কান্তি

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বাঘাইছড়ি পৌরসভা

আওয়ামীলীগ সরকার শ্রমিকদের কল্যাণে সর্বাত্মক ভূমিকা রেখেছে

আমতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে; নিহত ৬

নানিয়ারচরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

জুরাছড়ির সীমান্তবর্তী পুন্নমনিছড়ায় স্কুল নির্মাণ কাপ্তাই ৪১ বিজিবির

অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত হলেন ঈদগাহ হাই স্কুলের খুরশিদুল জান্নাত

‎রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে আইসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধন

নানিয়ারচর সোনালী লাইফ ইন্সুরেন্সের ম্যানেজারের মৃত্যু

error: Content is protected !!
%d bloggers like this: