শুক্রবার , ৮ জুলাই ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

নির্মাণকাজের দীর্ঘসূত্রতায় / দুই মাস ধরে খাগড়াছড়ি ১০০ শয্যা হাসপাতাল সড়ক বন্ধ, ভোগান্তিতে রোগী ও স্বজনরা

প্রতিবেদক
প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি
জুলাই ৮, ২০২২ ১১:১৭ অপরাহ্ণ

 

নির্মাণকাজের দীর্ঘসূত্রতায় দুই মাসের বেশী অধিক খাগড়াছড়ি জেলা শহরের জনগুরুত্বপূর্ন হাসপাতাল সড়কটি বন্দ রেখেছে খাগড়াছড়ি পৌরসভা। এতে রোগীদের যাতায়াত সহ স্থানীয়দের দুর্ভোগের শেষ নেই। বিকল্প সড়কটি ঝুঁকিপূর্ণ ও ভাঙ্গা হওয়ায় চলাচলে ঘটছে দুর্ঘটনা। দ্রুত কাজটি শেষ করার দাবি স্থানীয়দের ও হাসপাতাল কর্তৃপক্ষের।

খাগড়াছড়ি পৌরসভার প্রকৌশল বিভাগের তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরের আইইউডিপি প্রকল্পের আওতায় ৩ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে থানা মোড় থেকে মধুপুর বাজার পর্যন্ত সড়ক সংস্কার, ড্রেন নির্মাণ ও ফুটপাত তৈরীর কাজ হাতে নেয়া হয়। ঠিকাদারী প্রতিষ্ঠানকে গেল অক্টোবরে কাজের কার্যাদেশ বুঝিয়ে দেয়া হয়েছে। তবে প্রকল্পের বরাদ্দ কম থাকায় কাজ শুরু করতে দেরী হয়ে যায়।

সরেজমিনে খাগড়াছড়ি সদর হাসপাতাল সড়কের টিএণ্ডটি গেইট, হাসপাতাল গেইট ও হাসপাতাল প্রাঙ্গণে কয়েক জনের সাথে কথা হয় প্রতিবেদকের।

টিএণ্ডটি গেইট এলাকার বাসিন্দা নার্গিস আক্তার বলেন, রমজান থেকে সড়কটি কাজ শুরু করায় থানা মোড়ের সামনে থেকে সড়কে যান চলাচল বন্ধ করা হয়। তার কিছুদিন পর ড্রেনের কাজের নামে সড়কে গর্ত করা হয়। হেটে হেটে বাড়ি আসার পথে গর্তে পড়ে নাকে ব্যথা পাওয়া ক্ষত দেখান তিনি।

হাসপাতালে রোগী নিয়ে আসা এক স্বজন জানান, দীঘিনালার মেরুং থেকে রোগী নিয়ে খাগড়াছড়ি আসার পথে ভুলে আগের সড়কে ঢুকে যান। কিছু দূর আসার পর দেখেন সড়কে বড় গর্ত। পরে ফিরে এসে থানা মোড়ে দাড়িঁয়ে অনেকক্ষণ পর বিকল্প সড়ক খুঁজে হাসপাতালে যায়। এতে করে আধাঘন্টা সময় চলে যায়।

অটো রিক্সা চালক মহরম মিয়া জানান, বিকল্প সড়কে আসতে সময় যাচ্ছে। ভাঙ্গা ও টিলা রাস্তা হওয়ায় কষ্টও হচ্ছে। তারপর যাত্রীদের কাছ থেকে ভাড়া নিয়ে নানা কথা শুনতে হচ্ছে।

বিমলা ত্রিপুরা নামে এক রোগীর স্বজন জানান, তিন দিন ধরে খাগড়াপুরের বাড়ি থেকে আসা যাওয়া করছেন। আগে যেখানে ৩০ টাকায় আসা যাওয়া করা যেত সেখানে এখন ৫০ টাকা লাগছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পী চাকমা বলেন, কোন প্রকার অগ্রীম নোটিশ ছাড়া হাসপাতালের সড়ক বন্ধ করেছে পৌরসভা। বিকল্প সড়কটি ব্যবহার করে রোগীদের হাসপাতালে আসতে অনেক সমস্যা হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার করে চালুর দাবি জানান তিনি।

খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানকে জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে কাজটি শেষ করে চলাচল উপযোগী করার নির্দেশ দেয়া হয়েছে। বৃষ্টির জন্য ও অর্থ বরাদ্দ পেতে কাজ শুরু করতে বিলম্ব হওয়ায় সাময়িক এ সুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে ৩৩৬ পরিবার বসতি স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার

ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু

কাপ্তাইয়ের ইউএনও’কে বিদায়ী সংবর্ধনা দিল স্কাউটস

দেশে ফিরলেন রাজস্থলী বিএনপি নেতা আল-আমিন, এলাকাবাসীর উচ্ছ্বাস

কাউখালীতে স্বামীর নির্যাতনে ঘুমের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

রাজস্থলীতে ৩৫তম মাহা ওয়াগ্যেয়াই ফুটবল টুর্নামেন্টে হেডম্যান পাড়ার জয়

মহালছড়িতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত হলেন ঈদগাহ হাই স্কুলের খুরশিদুল জান্নাত

‎পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের কর্মবিরতিতে রাঙামাটি সরকারি কলেজে ক্লাস পরীক্ষা ব্যাহত

নানিয়ারচরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টর প্রস্তুতি সভা

error: Content is protected !!
%d bloggers like this: