বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর ২০২২ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

জেলা পরিষদের যেকোন নিয়োগের দুর্নীতির তথ্য দিতে পারলে চাকুরি বাতিল করা হবে- অংসুই প্রু চৌধুরী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ৮, ২০২২ ২:৩১ অপরাহ্ণ

শুধু শিক্ষক নয় জেলা পরিষদের যেকোন নিয়োগ দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য পেলে আমাকে জানান। তথ্য প্রমাণের ভিত্তিতে যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তার চাকুরি বাতিল করা হবে। কথাগুলো বলেছেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে জেলা পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন অংসুই প্রু চৌধুরী।

তিনি বলেন, শোনা কথায় ঢালাওভাবে জেলা পরিষদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে। এদে প্রতিষ্ঠানের বদনাম হয়। এটি কখনো কাম্য নয়।

তিনি বলেন রাঙামাটিতে ১০-১৫ লাখ টাকা ঘুষ দিয়ে চাকুরী নেবে এ সাধ্য আছে এমন মানুষের সংখ্যা নেই রাঙামাটিতে। রাঙামাটির মানুষ এখনো অনেক গরীব। কিন্তু যেভাবে গুজব রটানো হয়  এতে মনে হয় মানুষ জেলা পরিষদের চাকুরী নেওয়ার জন্য টাকার ব্যাগ নিয়ে জেলা পরিষদের বারান্দায় বারান্দায় ঘুরে বেড়ায়। শিক্ষাকে  সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান পরিষদ কাজ করছে বলেন অংসুই প্রু চৌধুরী।

চেয়ারম্যান আরো বলেন রাঙামাটিতে স্বাস্থ্য খাত অনেক উন্নতি করেছে। এখন হাসপাতালের ডাক্তারের সংকট নেই। মেডিকেল কলেজের বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখছেন নিয়মিত। এখন রাঙামাটি রোগীদের বাইরে যেতে হচ্ছে কম। জেনারেল হাসপাতালের নতুন ভবনের নির্মাণ কাজ চলছে। এটির কাজ শেষ হলে স্বাস্থ্য বিভাগের আমুল পরিবর্তন আসবে। এ কাজ শেষ না হওয়া পর্যন্ত একটু ধৈর্য ধরার অনুরোধ করেন অংসুই প্রু চৌধুরী।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে অংসুই প্রু চৌধুরী আরো বলেন, শহরের সুখীনীল গঞ্জে মিনি বোটানিকেল গার্ডেনের মিনি চিরিয়াখানাটি বন্ধ করে সেখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঙ্গালহালিয়াতে আকস্মিক অগ্নিকাণ্ডে টমটম চালকের ঘর ভস্মীভূত

কাপ্তাই নৌ স্কাউটস এর ১৭৬ তম পারদর্শিতা ব্যাজ কোর্সের সমাপনী 

বান্দরবানের রুমায় প্রতিপক্ষের হামলায় পাঁচজন নিহত

রামগড়ে সরকারি ভ্যাকসিনে ১৮টি গরু-ছাগলের মৃত্যু, অসুস্থ অর্ধশতাধিক

খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মারিশ্যা জোন

বিলাইছড়িতে জেন্ডার সহিংসতা প্রতিরোধ বিষয়ক জনসচেতনতা সভা

রাঙামাটিতে পিবিএলের আইটি ক্যারিয়ার গাইডেন্স সেমিনার অনুষ্ঠিত

পাহাড়ে নতুন ভাবনার উদয় হচ্ছে: সন্তু লারমা

দীঘিনালায় সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

সাজেকে সড়ক দূর্ঘটনার কবলে পর্যটকবাহী সিএনজি: সেনাবাহিনীর প্রচেষ্টায় উদ্ধার

error: Content is protected !!
%d bloggers like this: