রবিবার , ৬ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

আন্তঃবদলী হতে পারবেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ৬, ২০২২ ৬:১২ অপরাহ্ণ

 

দেশে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার সুষমমান নিশ্চিতকল্পে আন্তঃবদলী কার্যক্রমে কোন বাধা নেই, নীতিমালা অনুযায়ী যে কোন শিক্ষক যে কোনো বিদ্যালয়ে বদলী হতে পারবেন।

একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে রবিবার (৬ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে জানানো হয়, দেশে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার সুষমমান নিশ্চিতকল্পে নব জাতীয়করণকৃত এবং বিদ্যমান শিক্ষকদের মাঝে আন্তঃবদলী কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে জানানো হয়, আন্তঃবদলী কার্যক্রমে কোন বাধা নেই, নীতিমালা অনুযায়ী যে কোন শিক্ষক যে কোনো বিদ্যালয়ে বদলী হতে পারবেন।

বৈঠকে দৃষ্টিনন্দন প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম নির্দিষ্ট সময়ে সম্পন্ন, বিদ্যালয়ের অভ্যন্তরীণ অবকাঠামো এবং যথাযথভাবে পাঠদানের লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিতকল্পে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এছাড়াও কমিটি বিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমের জন্য জনবল নিয়োগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, আলী আজম, মো. নজরুল ইসলাম বাবু, ফেরদৌসী ইসলাম ও মো. মোশারফ হোসেন অংশগ্রহণ করেন।

এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিবসহ মন্ত্রনালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বাংলাভিশন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সদর অঞ্চল কমিটি কর্তৃক মিলন মেলা অনুষ্ঠিত

চতুর্থ সঙ্গরাজ ভদন্ত তিলকানন্দ মহাথেরোর জাতীয় অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু

রাঙামাটি শহরের ফুটপাত ও সড়ক দখলকারীদের স্হাপনা সরাতে ২৪ঘন্টা সময় দিলেন পুলিশ সুপার

লংগদুতে পেঁয়াজের মূল্য বেশি নেয়ায় মাইনী বাজারে ২ দোকানিকে অর্থদন্ড

সন্ত্রাসীর আগুনে পোড়া সিএনজির দাবীতে নতুন সিএনজি জব্দ করল নেতারা

রাঙামাটি জেলার ১৪টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

আগুনে পুড়ে গৃহহীন ক্যাথোয়াইচিংকে সেনাবাহিনীর নতুন ঘর উপহার

নৌকাকে সমর্থনে সরে দাঁড়ালেন লংগদুর ২ স্বতন্ত্র প্রার্থী

খুটাখালী ক্রিকেট একাদশের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাঘাইছড়িতে সেনা অভিযানে  ২ জন আটক

error: Content is protected !!
%d bloggers like this: