বুধবার , ১৮ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই শিশু নিকেতনে তিন দিনব্যাপী গণিত উৎসব ও ম্যাথ টু রোবটিক্স’র উদ্বোধন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১৮, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ

 

ক্রিয়েটিভ সাইন্স সোসাইটির আয়োজনে বাংলার ম্যাথের পরিচালনায় রাঙামাটির কাপ্তাই শিশু নিকেতন স্কুলের সার্বিক সহযোগিতায় তিন ব্যাপী গণিত উৎসব ও ম্যাথ টু রোবটিক্স কর্মশালা শুরু হয়েছে। উৎসবে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় কাপ্তাই শিশু নিকেতন স্কুল প্রাঙ্গনে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়।

কাপ্তাই শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার রেখার এতে সভাপতিত্ব করেন।

এতে প্রধান  অতিথি উপস্থিত থেকে গনিত উৎসবের  উদ্বোধন করেন  ১০ আর ই ব্যাটালিয়ন এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. আব্দুল্লাহ-আল-রাজন।

এসময় তিনি  বলেন, আমাদের দেশকে উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে এখন থেকে আমাদের কে প্রস্তুত হতে হবে। বিশেষ করে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এজন্য শিক্ষার্থীদের প্রযুক্তির মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। এছাড়া পৃথিবীর সব কিছুতেই ক্যালকুলেশন এর কার্যক্রম রয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে গণিত ভূমিকা পালন করে। তাই গণিতের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে হবে এবং দক্ষ হতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলার ম্যাথের কো-ফাউন্ডার আহমেদ শাহরিয়ার, বাংলাদেশ ফ্লায়িং ল্যাবসের মেন্টর মাহমুদুল ইসলাম আফ্রিদী, বিশ্ব রোবট অলিম্পিয়াডের ভলান্টিয়ার কো-অর্ডিনেটর এমওবি জিহাদ, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক সদস্য মো. মাজিদুর রহমান, সিএসএস’র কো- ফাউন্ডার মো. ওমর ছালেহীন, কো- অর্ডিনেটর সুরন্ত তঞ্চঙ্গ্যা, প্রজেক্ট ম্যানেজার মো. বায়োজীদ হোসেন, কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবির হোসেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি সংসদের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

ভবিষ্যত প্রজন্মকে শক্তিশালী করতে পারলে আগামীতে দেশ নিরাপদে থাকবে: পার্বত্য প্রতিমন্ত্রী

কাপ্তাইয়ে সিসিএইচপির সমাপনী সভা ও হুইলচেয়ার বিতরণ

প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিলেন দেশ সেরা এটিও কাপ্তাইয়ের আশীষ কুমার আচার্য্য

কাউখালিতে ইউএনডিপির এলভিএমএফ’র প্রশিক্ষণ সম্পন্ন

ধনপাতা বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

কর্পোরেট দুনিয়ায় প্রবেশের প্রস্তুতি: রাবিপ্রবিতে সিভি রাইটিং কর্মশালা

রাঙামাটিতে শীতকালীন উন্মুক্ত ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

ঈদে আশানুরূপ পর্যটক নেই রাঙামাটিতে

বাঘাইছড়িতে পাহাড় কাটার দায়ে ২ ব্যক্তিকে জরিমানা

error: Content is protected !!
%d bloggers like this: