শনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিজয় দিবসে রাঙামাটিতে পিসিসিপি’র শিক্ষা উপকরণ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ১৬, ২০২৩ ১:১৪ অপরাহ্ণ

 

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি পৌর কমিটির উদ্যােগে মহান বিজয় দিবস উপলক্ষে শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১.০০ টায় রাঙামাটি শহরের বনরূপায় আমার বাড়ী রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠান পিসিসিপি রাঙামাটি পৌর কমিটির সভাপতি পারভেজ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিসিসিপি রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, রাঙামাটি সরকারি কলেজ শাখার আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, পৌর কমিটির সহ-সভাপতি মো. রিয়াজ, পৌর কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে স্মরণাতিতকাল যাবত বসবাসরত বাঙালি জনগোষ্ঠী শিক্ষাক্ষেত্রে ক্রমশ পিছিয়ে পড়ছে। আবহমানকাল ধরে বাঙালিদের প্রতি উদাসীনতা, আঞ্চলিক রাজনৈতিক দলের বৈরীতা, চরম শিক্ষা বৈষম্য, অসহনীয় দারিদ্রতার কষাঘাতে জর্জরিত বাঙালিরা উঠে আসতে পারছে না। অপরদিকে শিক্ষা সম্প্রসারণে সকল সুযোগ সুবিধা ভোগ করছে উপজাতীয়রা। তাদের জন্য কোটা ব্যবস্থা চালু আছে এবং চাকুরী কর্মসংস্থান সৃষ্টির সকল পথ উন্মুক্ত করা হয়েছে। ফলে সব দিক থেকে উঠে আসছে শুধুমাত্র উপজাতীয়রা। মূল স্রোতধারার অধিবাসীদের পেছনে ফেলে বাংলাদেশ তথা পার্বত্য চট্টগ্রামের অভিবাসী উপজাতীয় জনগোষ্ঠীর এরূপ এগিয়ে যাওয়ার নজীর বিশ্বে বিরল। তাই পার্বত্য এলাকায় বসবাসরত বাঙালি শিক্ষার্থীদের সকল ক্ষেত্রে সমানভাবে সুযোগ সুবিধা ও সাংবিধানিক অধিকার দেওয়ার দাবি জানান বক্তারা।

আলোচনা সভা শেষে, বিজয় দিবস উপলক্ষে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে তিন ক্যাটাগরীতে প্রথম,দ্বিতীয়, তৃতীয় পুরস্কার দেওয়া হয়।

আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা শেষে, বিজয় দিবস উপলক্ষে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য অঞ্চলে ১৮০ দিনে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে- পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

ঈদগাঁওয়ে গরু বাজারের পাশেই ছাগল বাজারের স্থান নির্ধারন

লংগদুতে শিক্ষার্থীদের নিয়ে পুলিশের জনসচেতনতা সভা

উদ্ধার হওয়া হারানো ৩০টি ফোন ও বিকাশে টাকা হস্তান্তর করেছে এপিবিএন

কক্সবাজারে কালবেলা’র বর্ষপূর্তিতে বক্তাগণ– স্বল্প সময়ে গণমাধ্যম জগতের শীর্ষ সারিতে কালবেলা

বন্য হাতির খাদ্য ও আবাসস্থল নিরাপদ রাখতে কাপ্তাই বন বিভাগের প্রচারনা

নানিয়ারচরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রস্তুতি সভা 

খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মারিশ্যা জোন

ঈদগাঁওয়ে সরকারি খাস জমি উদ্ধার

লংগদুতে বন্য শুকরের কামড়ে ৩ জন আহত 

error: Content is protected !!
%d bloggers like this: