বৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জুরাছড়িতে আস্থা প্রকল্পের ইয়ুথগ্রুপ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
জুরাছড়ি প্রতিনিধি, রাঙামাটি।
ডিসেম্বর ২৮, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ

রাঙামাটির জুরাছড়িতে আস্থা প্রকল্পের ইয়ুথগ্রুপ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জুরাছড়ি উপজেলা মিলনায়তনে উপজেলার চারটি ইউনিয়নের যুবদের অংশগ্রহণের মাধ্যমে এই যুব বান্ধব অনুষ্ঠান সম্পন্ন হয়।

জাতীয় যুব নীতি-২০১৭ এর সফল বাস্তবায়নে রাঙামাটির জুরাছড়ি উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস রাঙামাটির উদ্যোগে আস্থা প্রকল্পের অবহিতকরণ এবং  উপজেলা ইয়ুথ গ্রুপ গঠন সভা অনুষ্ঠিত হয়।

আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস রাঙামাটির আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী বিপ্লব চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে ইউ.আর.সি অফিসার মোরশেদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুরাছড়ি সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন আশিকা ফিল্ড অফিসার জনাব সাগরময় চাকমা, এসোসিয়েটস তুখেন চাকমাসহ উপজেলার তিন ইউনিয়নের যুবকেরা।
এতে স্বাগত বক্তব্য রাখেন আশিকা’র ফিল্ড অফিসার সাগরময় চাকমা। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে যুবদের অংশগ্রহণ নিশ্চিত করা খুবই প্রয়োজন। যুবদের অংশগ্রহণ ব্যতীত একটি দেশ কখনো সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। তাই সরকার কর্তৃক প্রণয়নকৃত জাতীয় যুব নীতি ২০১৭ এর বাস্তবায়নে আশিকা রাঙামাটি জেলার দশটি উপজেলায় তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। যা প্রসংশার দাবি রাখে।
সভাপতির বক্তব্যে আশিকা’র জেলা সমন্বয়কারী বিপ্লব চাকমা আস্থা প্রকল্পের কার্যক্রমের ধরণ, পরিধি এবং বিভিন্ন বিষয় নিয়ে যুবাদের মাঝে বিস্তারিত আলোচনা করেন। সবশেষে উপজেলার তিনটি ইউনিয়ন জুরাছড়ি সদর, বনযৌগিছড়া, দুমদুম্যা এবং মুইদং ইউনিয়নের ত্রিশ সদস্য বিশিষ্ট একটি ইয়ুথগ্রুপ গঠন করা হয়।
উল্লেখ্য আস্থা প্রকল্পটি সইস এম্বেসি এর অর্থায়নে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস-এর বাস্তবায়নাধীন একটি প্রকল্প। প্রকল্পটি অক্টোবর ২০২৩ শুরু হয়ে মার্চ ২০২৬ সাল সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে রেলওয়ের জমি দখল, পাল্টাপাল্টি হামলার অভিযোগ

পানছড়িতে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবিতে মানববন্ধন

রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে সহ সাধারণ সম্পাদক মনোনয়ন পত্র জমা দিলেন হীরা

শারদীয় দুর্গোৎসবে ঈদগাঁওয়ের পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ প্রদান করেছেন লুৎফুর রহমান কাজল

কাপ্তাইয়ে টিসিবির পণ্য পেতে মানুষের দীর্ঘ লাইন 

পাহাড়ে বনজ ঔষধি প্রাপ্তির সহজলভ্যতা কমে এসেছে

কাপ্তাইয়ে পাহাড়ী ক্রিক লেকে মৎস্য চাষে লাভবান মৎস্যচাষী

রামগড়ে ২ শতাধিক শিশুকে কুরআনের সবক প্রদান

কাপ্তাইয়ে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন

রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: