বুধবার , ৬ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই জোনের উদ্যোগে বাঙ্গালহালিয়াতে ফ্রি চিকিৎসা সেবা প্রদান

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ৬, ২০২৩ ৩:৪৭ অপরাহ্ণ

 

বাংলাদেশ সেনাবাহিনীর  কাপ্তাই জোনের  উদ্যোগে রাজস্থলী উপজেলার  বাঙ্গালহালিয়া আর্মি  ক্যাম্প মাঠে পার্বত্য শান্তি চুক্তি ২৬ বছর পূর্তি উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ।

বুধবার( ৬ ডিসেম্বর)  সকাল থেকে বিকেল পর্যন্ত এলাকায় বিভিন্ন পাড়ার প্রায় ২শত ৫০ জন পাহাড়ী – বাঙ্গালী এসময়   বিভিন্ন রোগের চিকিৎসা সেবা গ্ৰহন করেন।

সকালে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল নূর উল্লাহ জুয়েল পিএসসি।

এসময়  চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা প্রধান করেন জোনের  আর এম ও ক্যাপ্টেন মোঃ সাফাত চৌধুরী।

বাঙ্গালহালিয়া আর্মি  ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও সেনা সদস্যরা চিকিৎসা ক্যাম্পে সহযোগিতা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, ইউপি সদস্য শিমুল দাশ, কামাল হোসেন, এমদাদুল হক মিলন, কাইয়ুম হোসেন মিরাজ, থোয়াইসুইমং মারমা, বাপ্পী দেব, ছালমা আক্তার প্রমুখ।

কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল নূর উল্লাহ জুয়েল পিএসসি বলেন সেনা  প্রধানের দিক নির্দেশনা মোতাবেক  সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের বিভিন্ন দুর্গম এলাকায়  আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি  এলাকার গরীব অসহায় রোগীদের  মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন ।   মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ দিনের বিরাজমান সমস্যা পার্বত্য শান্তি চুক্তি সম্পাদন করায় আজ পাহাড়ে শান্তির সুবাতাস বইছে। তারে সুফল এলাকার মানুষ আজ ভোগ করছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে ব্যবসায়ীর দ্বি-খন্ডিত মরদেহ উদ্ধার, গ্রেফতার-৩

উখিয়ায় নিখোঁজ ইউপি সদস্য কামালের মরদেহ উদ্ধার

মানবতার আশার আলো সামসুল আলম মানবিক ফাউন্ডেশন

আনুষ্ঠানিকতা ছাড়াই চালু হলো লংগদু ফায়ার সার্ভিস ষ্টেশন!

খাগড়াছড়িতে ছড়ার মাঝখানেই ভবন নির্মাণ কাজ / বর্ষায় পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কা স্থানীয়দের

রাঙামাটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার দাবি

পানছড়িতে ১৪ কেজি গাঁজাসহ আটক ১

জুরাছড়িতে আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কাপ্তাইয়ে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন

বাঘাইছড়িতে জমকালো আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: