মঙ্গলবার , ১৬ জুলাই ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই বিএসপিআই শিক্ষার্থীদের বিক্ষোভ, ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুলাই ১৬, ২০২৪ ৬:২৭ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা কোটা সংস্কার এর দাবীতে বিক্ষোভ মিছিল শুরু করার পর একপর্যায়ে মুল গেইটের তালা ভেঙে কাপ্তাই সড়কে দিকে অগ্রসর হয়। এমন সময় কাপ্তাই লকগেইট অবস্থান করা কাপ্তাই উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া শুরু করে। পরে বিএসপিআই শিক্ষার্থীরা ক্যাম্পাসে মুল গেইটের সামনে সড়কের উপরে অবস্থান করছে।

এদিকে মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১২টায় ঘটনাস্থলে গেছেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দিন এবং  কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। এসময় কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ অফিসার জাহিদুল ইসলাম, কাপ্তাই থানার ওসি আবুল কালাম  সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে অবস্থান করছিলেন।

দেশব্যাপী কোটা সংস্কারের দাবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলার বিচার দাবীতে মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় বিক্ষোভ মিছিলের ডাক দেয় কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা।

প্রথমদিকে বিক্ষোভ মিছিলটি অত্র প্রতিষ্ঠানের ডাইনিং হল থেকে শুরু হয় এবং ক্যাম্পাসের ভিতরে বিভিন্ন ডিপার্টমেন্ট প্রদক্ষিণ করে। পরে তারা বিক্ষোভ মিছিলটি প্রতিষ্ঠানের বাইরে নিতে চেষ্টা করলে কতৃপক্ষ অনুমতি প্রদান করেনি। এরপরই বেলা ১১টা ৩০ মিনিটের দিকে তারা প্রতিষ্ঠানের মুল গেইটের তালা ভেঙে কাপ্তাই সড়কে বের হয়।

এদিকে বিক্ষোভ মিছিলটিতে বিএসপিআই এর ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের ষষ্ট সেমিষ্টারের শিক্ষার্থী মোঃ মুজাহিদ ও মেকানিক্যাল ডিপার্টমেন্টের ষষ্ট সেমিষ্টারের শিক্ষার্থী মোঃ জাহিদুল ইসলাম তামিম এর নেতৃত্বে প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে।

আন্দোলনের বিএসপিআই ছাত্র ও ছাত্রলীগ ধাওয়া পাল্টা ধাওয়া সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন এসে আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে দু’পক্ষকে নিয়ন্ত্রণ করেন এখন বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চকরিয়ায় ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের বিশুদ্ধ খাবার পানি ও কলম বিতরণ

জুরাছড়িতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

শেষ হল মারিশ্যা জোন কাপ; চ্যাম্পিয়ন তুলাবান স্পোর্টিং ক্লাব

বন্যাদুর্গত বাঘাইছড়ি পরিদর্শনে জেলা বিএনপি, আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ

সরকার সকল জনগোষ্ঠির ধর্মীয় কর্মকান্ডে প্রয়োজনীয় সহযোগিতা করতে বদ্ধপরিকর-মেয়র নির্মলেন্দু চৌধুরী

সাজেকে হলুদের গুদামে অগ্নিসংযোগ: পাহাড়ি কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, নিরাপত্তা ও ন্যায়ের প্রশ্ন

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম-এর চতুর্থ মৃত্যুবার্ষিকী রাঙামাটিতে শ্রদ্ধায় স্মরণ ও দোয়া মাহফিল

লংগদুতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাঙামাাটিতে বনরুপা উত্তর ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির কম্বল বিতরণ

রামগড় ইউএনওর বিরুদ্ধে দুই শ্রমিককে হয়রানীর অভিযোগ

error: Content is protected !!
%d bloggers like this: