বৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‎রাঙামাটি জেনারেল হাসপাতালের সেবার মান উন্নয়ন নিয়ে সনাকের অ্যাডভোকেসি সভা ‎

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ২, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ

রাঙামাটি জেনারেল হাসপাতালের সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে রাঙামাটি জেনারেল হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সনাকের সভাপতি প্রফেসর বাঞ্চিতা চাকমা। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা। এছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর খান, হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, সনাক সদস্য, ইয়েস সদস্য এবং টিআইবি প্রতিনিধিরা।

‎‎সভায় নবনির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে দ্রুত কার্যক্রম চালু করা, জনবল সংকট, হাসপাতাল ও আশপাশের নিরাপত্তা জোরদার, মগবান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অক্সিজেন সরবরাহ, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের সেবার মান, ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধ, পরিচ্ছন্নতা বজায় রাখা, নার্স ও আয়াদের কাউন্সেলিং এবং স্বাস্থ্যসেবার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

‎‎সভায় সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় জনবল নিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা জোরদার এবং স্বাস্থ্যসেবায় বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে কাজ চলছে। যেসব বিষয় স্থানীয়ভাবে সমাধান সম্ভব সেগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে এবং নীতিগত বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রয়োজন এমন বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যথাযথভাবে উপস্থাপন করা হবে। পাশাপাশি রোগীবান্ধব ও জবাবদিহিতামূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

‎সভাপতির বক্তব্যে প্রফেসর বাঞ্চিতা চাকমা বলেন, রাঙামাটি জেনারেল হাসপাতালের সেবার মান আগের তুলনায় উন্নত হয়েছে। তবে জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগে আলোচনায় উত্থাপিত সুপারিশগুলো বাস্তবায়ন করা গেলে স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি পাবে।

‎সভায় আরও উপস্থিত ছিলেন সনাক সদস্য নিরূপা দেওয়ান, অঞ্জলিকা খীসা, গৈরিকা চাকমা, ইয়েস দলনেতা মোস্তফা কামাল রাজু, এসিজি সদস্য তানি বড়ুয়া, মো. রাসেল এবং টিআইবি রাঙামাটির এরিয়া কো-অর্ডিনেটর বেনজিন চাকমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে বান্দারবান সড়কের পাশে অজ্ঞাত বৃদ্ধের বেওয়ারিশ লাশ উদ্ধার

কাপ্তাইয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

রাজস্থলীতে জনপ্রতিনিধিদের জড়িয়ে মিথ্যা অভিযোগ প্রচার ও মামলার বিরুদ্ধে মানববন্ধন 

কাপ্তাইয়ে কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টায় থানায় মামলা

বিলাইছড়ি উপজেলা কার্বারী প্রতিষ্ঠাতা সভাপতি চিৎগুলা চাকমার অন্ত্যেষ্ঠিক্রিয়া সম্পন্ন

কৃষক বাচ্চুর সেচপাম্পের স্বপ্ন পূরণ করলেন কাপ্তাই ইউএনও

ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি উপলক্ষে মতবিনিময় সভা

খাগড়াছড়িতে ৩৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান দিলেন টাস্কফোর্স চেয়ারম্যান

কাপ্তাই কৃষকলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বালুচরে পানিতে ডুবে মারা গেল যুবক

error: Content is protected !!
%d bloggers like this: