মঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের আনন্দ মিছিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ৬, ২০২৪ ১:০২ পূর্বাহ্ণ

স্বৈরাচারী সরকারের পতনে রাঙামাটি মেডিকেল কলেজের সাধারন শিক্ষার্থীবৃন্দ ও ইন্টার্ন চিকিৎসকরা সোমবার বিকাল সাড়ে ৫টায় ইন্টার্ন ডাক্তার মোঃ ইসমাইলের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করেন। রাঙামাটি মেডিকেল কলেজের অস্থায়ী ভবনের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেনারেল হাসপাতালের সামনে এসে শেষ করা হয়।

এ সময় হাসপাতাল এলাকার বিক্ষুব্ধ এলাকাবাসীও ইন্টার্ন চিকিৎসকদের সাথে উক্ত মিছিলে অংশগ্রহন করে।

ইন্টার্ন ডাক্তার মোঃ ইসমাইল বলেন, গত ১৬ জুলাই রাঙামাটি মেডিকেল কলেজ ক্যাম্পাসে সাধারন শিক্ষার্থীরা কোটা সংস্কার ও সারাদেশে নির্বিচারে সাধারন ছাত্র-ছাত্রীদের উপর গুলি করার প্রতিবাদে মানববন্ধন করে।এ সময় ছাত্রলীগ সন্ত্রাসীরা সাধারন শিক্ষার্থী,শিক্ষক ও ইন্টার্ন চিকিৎসকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং অরাজকতা সৃষ্টি করেছিলো।

মেডিকেলের সাধারণ শিক্ষার্থীবৃন্দ তাদের শান্তিপূর্ণ কর্মসূচি শেষে হোস্টেলে ফিরে যাওয়ার সময় রাঙ্গামাটি মেডিকেল হতে সদ্য পাশকৃত ডা.তন্ময়ের ইন্ধনে এবং রাঙ্গামাটি মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী আয়াত শরীফ সিরাজের নেতৃত্বে বহিরাগত ছাত্রলীগ সন্ত্রাসীরা ইট পাটকেল নিক্ষেপ করে।এতে করে অনেকেই আহত হয় এবং মেডিকেল শিক্ষার্থীরা আতংকিত হয়ে পড়ে।ঐ স্বৈরাচারী সরকারের আমলে আমরা বিচার পাইনি।তাই আমরা আজকে শান্তিপূর্ন মিছিলের মাধ্যমে উক্ত হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা চাই দোষী শিক্ষার্থীদের বিচার হোক। আনন্দ মিছিলকারীরা বলেন, এই বিজয় এদেশের সাধারন ছাত্রজনতার ও নিরীহ মানুষের।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু হেরিটেজ ‘হালদা’র উজানে তামাকচুল্লি গুড়িয়ে দিলো প্রশাসন

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের দাবী আদায়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

সাজেকে হতদরিদ্র পরিবারের মাঝে বিজিবির মানবিক সহায়তা

বাঘাইছড়িতে কালবৈশাখীর তান্ডব, ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি 

বাঘাইছড়ি পৌর আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুতুবদিয়া সৈকতে ভেসে এলো অজ্ঞাত মরদেহ

ঈদগাঁও-ঈদগড়ের পাহাড় জঙ্গলে পুলিশের চিরুনি অভিযান 

খাগড়াছড়িতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমে ৩২ শিক্ষার্থী পেল ৬ লক্ষ টাকার পুরস্কার

বিলাইছড়ি জোনের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, হেডম্যান, কারবারি ও যুব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎রাঙামাটি সনাকের নতুন সভাপতি মোহাম্মদ আলী, সহসভাপতি গৈরিকা ও রনজিৎ

error: Content is protected !!
%d bloggers like this: