সোমবার , ৭ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বরকলের এরাবুনিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে মারামারি আহত-৪

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ৭, ২০২৪ ১১:০৮ অপরাহ্ণ

রাঙামাটি জেলার বরকল উপজেলাধীন ভূষণছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড এরাবুনিয়া গ্রামে পূর্বের শত্রুতার জের ধরে মারামারিতে ৪জন আহত হয়েছে। সোমবার দুপুরে মাহফুজ আলম ও রফিকুল এই দুই গ্রুপের মধ্যে মারামারি বাঁধে। তবে রফিকুলের কেউ আহত হয়েছে কি না তা সঠিক ভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ৪-৫ মাস আগে রফিকুলের ভাগিনা রাজুকে নারী ঘটিত মিথ্যা অপবাধ দিয়ে বেধম মারধর করে মাহফুজ আলমের পরিবার। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে রাজুর নামে কোর্টে একটি নারী সংক্রান্ত মামলা করে মাহফুজ আলমের ২য় স্ত্রী নাসরিন(২৬)। ওই ঘটনার জের ধরে এই মারামারি হয়। এসময় ৪জন আহত হয়। আহতরা হলেন-মাহফুজ আলম(৩৬), পিতা মৃত -গণি মাষ্টার, আঞ্জুআরা বেগম (৩৩), স্বামী-মাহফুজ আলম, নাসরিন (২৬),স্বামী- মাহফুজ আলম ও মোঃ গোলাম রাব্বানী (১৭), পিতা মৃত-মোঃ মনোয়ার গাজী। সর্ব সাং-এরাবুনিয়া, ৬নং ওয়ার্ড, ভুষণছড়া ইউপি, উপজেলা-বরকল, জেলা-রাঙামাটি।

আহত-মাহফুজ আলম ও আঞ্জুআরা বেগম বলেন, রফিকুল, সফিকুল, ইমন, সাইফুল ও রাজুগংরা আমাদেরকে অতর্কিত ভাবে লাঠিসোঠা দিয়ে বেধম মারধর করে। আমিসহ আমার পরিবার পরিজন মারাত্মক ভাবে আহত হয়ে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে ভর্তি হই। সফিকুলের ভাগিনা রাজু আমার ছোট স্ত্রীর প্রতি কুনজর দিলে আমার স্ত্রী বাদী হয়ে আদালতে মামলা করে। ওই ঝাল মিটাতেই আমাদের উপর এই হামলা করা হয়েছে। বিষয়টি আমার ভাই শাহিন বরকল থানাকে অবগত করেছে।

এই ব্যাপারে জানতে বিবাদী রাজু ও সফিকুলকে এই ০১৮২৮৯১১৭৪৩ ও ০১৮৭৮৫৩১২৫৩ নাম্বারে কল করা হলে ফোন রিসিভ হয়নি। তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বরকল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলমগীর মুঠোফোনে জানান, সম্ভবত আহত মাহফুজ আলমের ভাই শাহিন আলম আমাকে মুঠোফোনে মারামারির বিষয়টি জানিয়েছেন। তবে এখনো কেউ লিখিত অভিযোগ নিয়ে থানায় আসেনি। থানায় অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিশুর বয়স ৬ হলেই শেখাতে হবে সাঁতার / দেশে প্রতিদিন পাঁচ বছরের কম বয়সী ৩০ শিশুর মৃত্যু হয় পানিতে ডুবে

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ বিতরণ

নানিয়াচর করুণা বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

বান্দরবানে মধু পূর্ণিমা উদযাপন

জুরাছড়িতে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

সাংবাদিক মোস্তফা কামালের ৫ম মৃত্যু বাষির্কীতে স্মরণ সভা

সাজেকে ঢাবি ছাত্রী অপহরণ ঘটনায় একজন আটক

হেডম্যান-কার্বারীদের সাথে ধানের শীষ প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা

নতুন কুড়ি প্রতিযোগিতা উপলক্ষে কাপ্তাইয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

কাউখালীতে ইউনিয়ন যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: