শুক্রবার , ১১ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিএনপি নেতা সেলিম উদ্দিন বাহারীর পুজা মন্ডপ পরিদর্শন ও উপহার প্রদান

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
অক্টোবর ১১, ২০২৪ ৬:৩৮ অপরাহ্ণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে ৫টি মন্ডপ সাজানো হয়েছে দূর্গা প্রতীমাকে কেন্দ্র করে তার মধ্যে বাঘাইছড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ড এলাকায় অবস্থিত শ্রী শ্রী রক্ষাকালী মন্দির অন্যতম।

বৃহস্পতিবার (১০অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পুজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় এবং আর্থিক সহায়তা প্রদান করেন রাঙ্গামাটি জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন বাহারী।

এসময় আরো উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সহ সভাপতি কাজী মোস্তফা, সহ সভাপতি শাহজাহান চৌধুরী, বাঘাইছড়ি উপজেলা শ্রমিক দিলের আহবায়ক আব্দুস সামাদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় কালে সেলিম উদ্দিন বাহারী তার বক্তব্যে বলেন, বিগত সময়ের ন্যায় এবারো শান্তি সম্প্রতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপিত হওয়ার জন্য প্রশাসনের সর্বোচ্চ সতর্কতা ও সহযোগিতা আমরা দেখতে পাচ্ছি এবং প্রশাসনের পাশাপাশি রাঙামাটি জেলা বিএনপির নির্দেশনা অনুয়ায়ী আমরা সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করে যাচ্ছি এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় শেষে তিনি পূজা উদযাপন কমিটির নিকট নগদ দশ (১০) হাজার টাকা উপহার হিসেবে প্রদান করেন এবং সুন্দর ও প্রাণবন্ত ভাবে পূজা উদযাপন করার আহবান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ের ওয়াগ্গায় বিষু উৎসব পালিত

লংগদুর ইবনে সিনা হাসপাতালের ইফতার মাহফিল অনুষ্ঠিত

লক্ষী চন্দ্রের দুশ্চিন্তা দূর করেছে প্রধানমন্ত্রীর ঘর

চন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের সনদপত্র বিতরণ অনুষ্ঠান

জুরাছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিন পার্বত্য জেলায় অভূতপুর্ব উন্নয়ন হয়েছে – প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

মানুষ আর আওয়ামী লীগের নাম মুখে নিবে না-অধ্যাপক আহছান উল্লাহ

বজ্রপাতে মারা যাওয়া পরিবারের পাশে বিএনপি নেতা আজাদ

হা‌বিবুর রহমান কাউখালী উপ‌জেলা আওয়ামী লী‌গের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক 

খাগড়াছড়িতে রিজিয়নের উদ্যোগে প্রয়াত সার্কেল চীফ মং প্রু সেইন শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: