বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
নভেম্বর ২৮, ২০২৪ ৫:৫৭ অপরাহ্ণ

২০২৪ সালের জুলাই – আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে রাঙামাটির কাপ্তাই উপজেলায় আহত এবং তাদেঁর পরিবারের সদস্যদের উপস্থিতিতে কাপ্তাইয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী” তে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জিসান বিন মাজেদ।

এসময় গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণ করে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ক্যওসিংমং,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই থানার ওসি মো মাসুদ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশীদ, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের উপ সহকারী প্রকৌশলী নুরুল আলম।

এসময় আহতদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ  সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর ছাত্র ইমতিয়াজ আবছার চৌধুরী এবং তাহসিন কবির।

স্মরণ সভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশে যে নতুন সরকার গঠন হয়েছে এবং নতুন মেরুকরণ হয়েছে, সেই অর্জিত সাফল্যকে আমাদেরকে ধরে রাখতে হবে। একটি বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র গঠনে সকলকে এগিয়ে আসতে হবে, তবেই শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা পাবে।

এদিকে স্মরণ সভার শুরুতে আহত এবং শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্হলীতে জাতীয় যুব দিবস পালিত

চাকরির শেষ বয়সে মামলার বোঝা টানছেন মানবিক ডাক্তার শহীদ তালুকদার; হলো না পদোন্নতি

বান্দরবানের তিন উপজেলায় ফের ভ্রমণে নিষেধাজ্ঞা

কাপ্তাইয়ে গণহত্যা দিবসের আলোচনা সভা

কক্সবাজারে গহীন পাহাড় থেকে নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ শিক্ষার দ্যুতি ছড়াচ্ছে পার্বত্যাঞ্চলে

রাজস্থলীতে অবৈধ স্পিরিট বিক্রির দায়ে দুই দোকানকে জরিমানা ও কারাদণ্ড

কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে জেলের জালে ধরা পড়লো ২৩ কেজি ওজনের কাতাল

কাউখালীতে পাঁচ ব্যবসায়ীকে মোবাইল কোর্টের জরিমানা 

বিলাইছড়িতে বর্ণিল আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

error: Content is protected !!
%d bloggers like this: