বুধবার , ১১ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাই বন বিভাগের অভিযানে বিলুপ্তপ্রায় পাকড়া ধনেশ পাখি উদ্ধার

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ১১, ২০২৫ ৯:০৫ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই ও কর্ণফুলী রেঞ্জের যৌথ অভিযানে বিলুপ্তপ্রায় দুটি  পাকড়া ধনেশ পাখি ও একটি টিয়া পাখি উদ্ধার করা হয়েছে ।

মঙ্গলবার (১০জুন) কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ভেতর চৌধুরী ছড়া কাঠালতলা এলাকায় একটি খোলা জায়গায় পাচারের অপচেষ্টা চালানোর আগে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক আবু কাওসার এর নেতৃত্বে বন বিভাগের কর্মীরা বিলুপ্তপ্রায় ২টি পাকড়া ধনেশের বাচ্চা এবং একটি টিয়ে পাখি উদ্ধার করেন।

এসময় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন, বড়ইছড়ি  স্টেশন কর্মকর্তা এসএম মহিউদ্দিন চৌধুরী, কর্ণফুলী সদর বিট কর্মকর্তা মুনিরুল ইসলাম ও কাপ্তাই রেঞ্জ সহায়ক ওসমান গণি উপস্থিত ছিলেন।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, পাকড়া ধনেশ পাখি বলতে গেলে সংকটাপন্ন পাখি তবে কাপ্তাই জাতীয় উদ্যানে  এটি মাঝে মাঝে দেখা যায়। আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ঐ এলাকায় পাখি গুলো কেউ পাচারের অপচেষ্টা চালাচ্ছে । তাই পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে আমরা অভিযান পরিচালনা করি।

পরে উদ্ধারকৃত পাখিগুলোকে এদিন সন্ধ্যায় চট্টগ্রাম জেলার  রাঙ্গুনিয়া উপজেলার এভিয়ারি এন্ড ইকোপার্কের কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দনাইশ বরমায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রসেনা বরমা ইউনিয়ন শাখার রুটিন ও পানি বিতরণ

কাপ্তাই ইউএনওর সাথে পুজা উদযাপন পরিষদের সৌজন্য স্বাক্ষাৎ

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে দূর্গম গবাছড়া পাড়ায় নারী সমাবেশ 

পর্যটক সেবায় ২টি গাড়ি উপহার পেল সাজেক থানা পুলিশ

ঈদগাঁওয়ে স্কুল ভিত্তিক নতুন বই বিতরণ কার্যক্রম শুরু

কাপ্তাইয়ে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

বাঘাইছড়ি বটতলী নদীর উপর ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

মঙ্গলবার সকাল ৬ টা থেকে বুধবার দুপুর ২ টা পর্যন্ত রাঙামাটিতে হরতালের ডাক দিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ

কাপ্তাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল সুইডিশ পলিটেকনিকের শিক্ষার্থীর

error: Content is protected !!
%d bloggers like this: