শনিবার , ১৪ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র: ৪টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ১৭২ মেগাওয়াট

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ১৪, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ

চলতি সপ্তাহ জুড়ে টানা বৃষ্টি হওয়ায় রাঙামাটিতে অবস্থিত কাপ্তাই হ্রদে দিন দিন পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে পানির উপর নির্ভরশীল কাপ্তাই উপজেলায় অবস্থিত দেশের একমাত্র জল  বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই কর্ণফুলী জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন গত সপ্তাহ হতে কিছুটা  বেড়েছে বলে জানান কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

শনিবার (১৪ জুন) বেলা ১২ টায় যোগাযোগ করা হলে তিনি জানান, আজ( শনিবার) সকাল ৯টা পর্যন্ত অত্র কেন্দ্রের ৫টি ইউনিট এর মধ্যে ৪টি ইউনিট হতে সর্বমোট ১৭২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। তৎমধ্যে ১নং ও ২নং ইউনিট হতে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট এবং ৪নং ও ৫নং ইউনিট হতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। ৩ নং ইউনিট বন্ধ রয়েছে।

তিনি আরোও জানান, গত ১২ জুন হতে আজ শনিবার পর্যন্ত প্রতিদিন গড়ে ৪ টি ইউনিট হতে ১৭২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে ১৬৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। বর্তমানে গত সপ্তাহ হতে ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বেশি হচ্ছে। আমরা আশা করছি চলতি মাসের শেষে সর্বমোট ৫ টি ইউনিট চালু করবো।

এদিকে জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমের সাথে শনিবার (১৪ জুন) সকাল ১১টায় যোগাযোগ করা হলে এখানকার দায়িত্বরত প্রকৌশলীরা জানান, আজ সকাল ৯ টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির স্থর ছিল ৯৬.২৮ ফুট মীনস সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী হ্রদে পানি থাকার কথা ৭৯.৪১ ফুট মীনস সি লেভেল। কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৮ ফুট মীনস সি লেভেল। বৃষ্টি যেভাবে পড়ছে পানির লেভেল মুহূর্তে মুহূর্তে বেড়ে যাবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ

রামগড়ে ১৮ বছর পর দখলমুক্ত বিএনপি কার্যালয়

আটক ৪ / কাপ্তাইয়ে খেলাধুলার বিবাদের জেরে যুবককে কুপিয়েছে প্রতিপক্ষ

কন্যাশিশু দিবসে কাপ্তাই ও রাজস্থলীতে নানা আয়োজন 

রাজস্থলীতে ড্রাম ট্রাক দুর্ঘটনায় ৭ শ্রমিক আহত

কাপ্তাইয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ

কাপ্তাইয়ে নারানগিরিতে বিজিবির মৌজা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান

খুটাখালীতে অভিবাসীদের কল্যানে মাইগ্রেশন ফোরামের সভা অনুষ্ঠিত

বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতায় রুমা জোন বিজয়ী

দ্রব্যমুল্যের উর্ধগতির প্রতিবাদে কাউখালী বিএনপির বিক্ষোভ

error: Content is protected !!
%d bloggers like this: