মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

‎রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

প্রতিবেদক
মোস্তফা রাজু, রাঙামাটি
ডিসেম্বর ৯, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালন করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অনুপ্রাণিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি একাত্মতা প্রকাশ করে অংশ নেন। কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমা আশরাফি। বেলুন উড়িয়ে তিনি দুর্নীতিবিরোধী দিবসের আনুষ্ঠানিকতা ঘোষণা করেন।

‎পরে জেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরাফি। স্বাগত বক্তব্যে দুদক সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন দুর্নীতি প্রতিরোধে দুদকের উদ্যোগ ও চলমান কার্যক্রম তুলে ধরেন।

‎সভায় জেলা প্রশাসক নাজমা আশরাফি বলেন, “দুর্নীতি প্রতিরোধে সর্বস্তরে মানসিকতার ইতিবাচক পরিবর্তন প্রয়োজন। সুশাসন নিশ্চিত করতে জেলা প্রশাসন ই-ফাইলিং, শুদ্ধাচার চর্চাসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে।” তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী আন্দোলনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

‎বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা পুলিশ সুপার আব্দুর রাকিব পিপিএম বলেন, “দুর্নীতি একটি নৈতিক অবক্ষয়। শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে সব ধরনের দুর্নীতিকে দমন করা সম্ভব নয় এজন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা।” তিনি মাঠপর্যায়ের অভিজ্ঞতার আলোকে দুর্নীতির সামাজিক ও কাঠামোগত চ্যালেঞ্জ তুলে ধরেন।

‎অনুষ্ঠানে সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা, সহসভাপতি এস.এম. মঈন উদ্দিন, দুপ্রক সভাপতি মো. ওমর ফারুক, রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কবির আলম, জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মনছুরুল হকসহ অনেকে বক্তব্য দেন।

‎অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন। কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে বিজয় দিবস শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত, স্ত্রী-সন্তান আহত

বিএফডিসির অভিযানে জব্দকৃত জাল এবং রিংচাই ধ্বংস

শোক দিবসে  কাপ্তাইয়ে বিজিবির  ফ্রি মেডিকেল ক্যাম্প; খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ 

কাপ্তাইয়ে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের বর্ষপূর্তি ও ইউএনও’র বিদায় সংবর্ধনা 

রামগড়ে আওয়ামীলীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত

চকরিয়া জমজম হাসপাতাল পিএলসি’র সকল বিবাদ অবসান

বিলাইছড়িতে সজারুর আক্রমণের শিকার একলু

রাঙামাটিতে ফুটপাত উচ্ছেদ অভিযানে পুলিশের এ্যাকশন

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে  / বাঘাইহাট এলাকায় দু’ গ্রুপের মধ্যে গোলাগুলি বাস শ্রমিক নিহত

error: Content is protected !!
%d bloggers like this: