সোমবার , ১৯ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে চিৎমরমে উঠান বৈঠক

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জানুয়ারি ১৯, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন এর চিৎমরম উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (১৯ জানুয়ারি) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধ করণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক এই  উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যসুই প্রু মারমা এর সভাপতিত্বে অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন। এসময় বিপুল সংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে বক্তারা তরুণ ও নারী ভোটারদের ভোটদানে উৎসাহ প্রদান করেন। ভোট একটি মৌলিক অধিকার এই বিষয়টি তাদেরকে স্মরণ করিয়ে দেন। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা এবং অন্যান্য বিষয়ে তাদেরকে আশ্বস্ত করা হয়।

উঠান বৈঠক শেষে উপজেলা প্রশাসন কর্তৃক অসহায় ও দুস্থ শীতার্ত ৩০০ জনের মাঝে প্রত্যেককে একটি করে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে পুজা মন্ডপে বিজিবির আর্থিক অনুদান

কক্সবাজারে আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

জুরাছড়িতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

মাস্টার একেএম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ১০ম মৃত্যুবার্ষিকী

জুরাছড়িতে ৩৩ হাজার মানুষ পাবে টিকার প্রথম ডোজ

বাঘাইছড়িতে আনসার ও হিল ভিডিপি সদস্যদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

চন্দনাইশে সংখ্যালুগু পরিবারের উপরে অত্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

টানা ভারী বর্ষণে রাঙামাটির বিভিন্ন স্থানে সড়ক ধস, যোগাযোগ বিছিন্ন

কাউখালীর ছিদ্দিক – ই- আকবর ( রাঃ) মাদ্রাসার দুই  দিনব্যাপি বার্ষিক মাহফিল সম্পন্ন

জেলা পরিষদের যেকোন নিয়োগের দুর্নীতির তথ্য দিতে পারলে চাকুরি বাতিল করা হবে- অংসুই প্রু চৌধুরী

error: Content is protected !!
%d bloggers like this: