রবিবার , ৫ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দ্রঘোনা থানা এবং কেপিএম মিল পরিদর্শনে রাঙামাটি জেলা প্রশাসক

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ৫, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানা পরিদর্শন করেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। রবিবার ( ৫ এপ্রিল) সকালে তিনি চন্দ্রঘোনা থানা পরিদর্শনের আগে থানা প্রবেশের রাস্তা সংস্কারের কাজ পরিদর্শন করেন এবং চন্দ্রঘোনা থানার ঐতিহ্যের ফলক উন্মোচন  করেন।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড.এনামুল হক হাজারী, রাজস্থলী সার্কেল এএসপি নুরুল আমিন,চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ এম সাকের আহমেদ, কাপ্তাই উপজেলা হেডম্যান এসোসিয়েশন এর সভাপতি থোয়াই অং মারমা,৩২১ নং রাইখালী মৌজা’র হেডম্যান উসুই সুই চৌধুরী মিশুক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চন্দ্রঘোনা থানা পরিদর্শন শেষে রাইখালী কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন রাঙামাটি জেলা প্রশাসক।

এদিকে একইদিন জেলা প্রশাসক নাজমা আশরাফী কাপ্তাইয়ে চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) এর গেস্ট হাউজে মিলের বিভাগীয় কর্মকর্তাদের সাথে  মতবিনিময় সভা করেন। মতবিনিময়কালে এসময়  কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, কাপ্তাই উপজেলা পরিষদের  সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, কেপিএম এর  মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) আব্দুল্লাহ আল মামুন, কেপিএম লিমিটেডের উৎপাদন বিভাগের প্রধান মইদুল ইসলাম,  মহাব্যবস্থাপক (এমটিএস) প্রকৌশলী আবুল কাশেম রনি, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল সহ কেপিএম লিমিটেডের এর বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক কারখানার বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং কারখানার চলমান সমস্যা সহ নতুন কারখানায় স্থাপনে উদ্ধর্তন  কর্তৃপক্ষের সাথে যোগাযোগে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে দুস্থ ও অসহাদের খাদ্য ও আর্থিক সহায়তা দিয়েছে বিজিবি

দীঘিনালা উদ্যানতত্ত্ববিদ মাসুম ভূঁইয়া’র বিরুদ্ধে কিসের ষড়যন্ত্র?

মহালছড়িতে উপজেলা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা ও তদারক কমিটি গঠন

রামগড়ে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

সকল জাতি গোষ্ঠী সম্প্রদায়ের সংস্কৃতির মধ্যে ঐক্যের বন্ধন গড়ে তুলতে চাই- পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল

দেশপ্রেম বীরত্ব সাহসিকতা ক্যাটাগরিতে জাতীয় সম্মাননা পেলেন মুন্না তালুকদার

ঘটনা ধামাচাপা দিতে গোপনীয়তার অভিযোগ / কাউখালীর বেতবুনিয়ায় পাহাড়ধসে ২ শ্রমিক নিহত

তথ্য অধিকার নিশ্চিতেই প্রতিষ্ঠিত হয় জনগণের সাংবিধানিক অধিকার– শারমিন জাহান

খাগড়াছড়িতে চাঁদার দাবিতে খাল খননের এক্সক্যাভেটরে আগুন দিলো কারা?

বাঘাইছড়িতে এম হাশিম পৌর স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন 

error: Content is protected !!
%d bloggers like this: